advertisement

চুল দিয়ে যায় চেনা! সিম্পল আর সাবেকি চুলের সাজের মধ্যেই লুকিয়ে রয়েছে নববর্ষের ইউএসপি

Last Updated:
#কলকাতা: চুল নিয়ে বেশি চুলোচুলি করে লাভ নেই ৷ নববর্ষের চুল কিন্তু হেব্বি সিম্পল থাকুক ৷ সিম্পল আর সাবেকি চুলের সাজের মধ্যেই লুকিয়ে রয়েছে পয়লার ইউএসপি ৷ তবে চুল নিয়ে ভাবনা চিন্তা শুরু করার আগে ঋতুর কথাটা মাথায় রাখুন ৷ এটা কিন্তু গরমকাল ৷ তাই সেই বুঝে হেয়ার স্টাইল শুরু করুন ৷
এ বছর পয়লায় কোন কোন সাজ চলছে বাজারে ৷ জানতে গিয়ে আমরা ঢুঁ মেরেছিলাম সেলেব্রিটি হেয়ার স্টাইলিশ শেখর অধিকারীর কাছে ৷ পয়লার এক্সক্লুসিভ চুলের সাজগোজ নিয়ে নিজের মতামত জানালেন শেখরবাবু ৷
পয়লা বৈশাখের সাজ কিন্তু সব সময়ই সাবেকি ৷যতই মিক্স অ্যান্ড ম্যাচের জগা খিচুড়ি সাজ বাজারে আসুক না কেন, রয়লা মানে এখনও সকালে সাবেকি শাড়িতে পুজো দিতে যাওয়া ৷ শেখরবাবু জানাচ্ছেন, সকালের পুজোতে অবশ্যই চুল হবে এলো ৷ ভিজে চুল আলগা খোপাতেও সেজে উঠতে পারে ৷ ঘাড়ের কাছে নীচু করে খোপা থাকুক সাদা-লাল পেড়ে শাড়ির সঙ্গে ৷ সঙ্গে একটু সোনার গয়না ৷ মুখের সঙ্গে মানানসই টিপ ৷ চুলে সাদা ফুলের মালা দুর্দান্ত মানাবে ৷
advertisement
advertisement
এতো গেল সকালের সাজ ৷ সারাদিন চুল খুলে রাখলে কিন্তু গরমে আপনার বারোটা বাজবেই ৷ তার চেয়ে অফিসের চুল একটু আলাদা হোক ৷ সুতি, খাদি বা লিনেনের শাড়ির সঙ্গে উঁচু খোপা দুর্দান্ত ৷ খোঁপায় একটি কাঁটা গুজতে ভুলবেন না ৷ অক্সিডাইজের খোপার বাগানও লাগাতে পারেন ৷ এখন দারুণ ট্রেন্ডি ৷
advertisement
খোপা ছাড়াও একটু উঁচু করে পনিটেল চলতে পারে শাড়ি, কুর্তি বা স্কার্টের সঙ্গে ৷ পাফ করে ছেড়েও রাখতে পারেন ৷ পাফিংয়ের সঙ্গে চলতে পারে পনিটেলও ৷ বা সিম্পল থাকতে গেলে শুধু একটা ক্ল্যাচার ব্যবহার করুন ৷ সাইড বানও খুব আরাম দেবে গরমে ৷ আদ্যিকালের সেই বিনুনি কিন্তু এই মহূর্তে খুবই ট্রেন্ডি ৷ খেজুর বিনুনি, সাইড বিনুনি, বিনুনি খোপা ট্রাই করুন ৷ গরমের জন্য পারফেক্ট ৷ আর ছোট চুল হলে তো কথাই নেই ৷ যেমন খুশি রাখুন, তেমনই বসে থাকবে চুপটি করে ৷
advertisement
চুলের কালার কিন্তু এখন অনেকটাই আউট অব ফ্যাশন ৷ তবে নববর্ষ স্পেশ্যাল পার্টিতে একটু অন্যরকম ট্রাই করতে টেম্পরারি স্প্রে ব্যবহার করতে পারেন ৷ পোশাকের সঙ্গে ম্যাচিং করে স্প্রে লাগান ৷ পরের দিন সকালে শ্যাম্পু করে নিলেই চলে যাবে রং ৷ নববর্ষের সাজের সঙ্গে চুল স্ট্রেট না করে বরং টেম্পরারি কার্ল করুন ৷ বাঙালি সাজের সঙ্গে কার্ল চুল দারুণ মানাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
চুল দিয়ে যায় চেনা! সিম্পল আর সাবেকি চুলের সাজের মধ্যেই লুকিয়ে রয়েছে নববর্ষের ইউএসপি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement