advertisement

রবীন্দ্রনাথ তাঁর জীবনে একটিই চলচ্চিত্র পরিচালনা করেন। সেই ছবির শ্যুটিং হয়েছিল নিউ এম্পায়ারে...

Last Updated:
#কলকাতা: নিউ এম্পায়ার। এই নামটার সঙ্গে পরিচিত নন এমন বাঙালি মেলা ভার। একটা সময় ধর্মতলার মোরের এই সিনেমা হল ছিল মানুষের সবচেয়ে পছন্দের। তবে কালের নিয়মে এই সিনেমা হল পাল্লা দিতে পারে না বর্তমান সমাজের সঙ্গে। ব্যবসায় ঘাটতি দেখা দেয় বন্ধ হয়ে যায় এই সিনেমা হল। কিন্তু এক সময় সবচেয়ে গর্বের ছিল এই হল। নিউ এম্পায়ারেই  নিজের জীবনের একমাত্র ছবির শ্যুটিং করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।---
photo source collected photo source collected
একসময় এই হলটি নাটক ও ব্যালে প্রদর্শনের জন্য ব্যবহার করা হত। ১৯৩১ সালে সবাক চলচ্চিত্রের শুরু। আর ১৯৩২ সালে তৈরি হয় নিউ এম্পায়ার। সেই বছর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গোটা জীবনে এই একটিই সিনেমার নির্দেশনা করেছিলেন। তা হল, 'নটীর পূজা'। সেই 'নটীর পূজা'র শ্যুটিং রবীন্দ্রনাথ করেছিলেন নিউ এম্পায়ারের অডিটোরিয়ামে। টানা চার দিন ধরে চলেছিল শ্যুটিং। এই ছবিতে অভিনয় করে শান্তিনিকেতনের ছেলে মেয়েরা। ষাটের দশকের গোড়ার দিকে এখানে নাটকের সঙ্গে সঙ্গে সিনেমা দেখানোও শুরু হয়। আজ এই সিনেমা হল না থাকলেও বাঙালির স্মৃতিতে সব সময় বেঁচে থাকবে নিউ এম্পায়ার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
রবীন্দ্রনাথ তাঁর জীবনে একটিই চলচ্চিত্র পরিচালনা করেন। সেই ছবির শ্যুটিং হয়েছিল নিউ এম্পায়ারে...
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement