advertisement

এমনই এক শীতের দিনে স্ত্রী মৃণালিনী দেবীকে কবি লিখেছিলেন....

Last Updated:
#কলকাতা: এখনকার প্রজন্ম চিঠির আমেজটাই পেল না! পেল না তুলোট কাগজের সেই গন্ধ! কত আবেগ, ভালবাসা, স্নেহর মোড়কে মোড়ানো এক-একটা শব্দ! প্রযুক্তির টানে তাঁরা ই-মেল, হোয়াটসঅ্যাপ-এর মোহজালে আবদ্ধ!
শুধু খবর বিনিময় নয়... খুনসুটি, ভালবাসার বহিঃপ্রকাশও হত চিঠি মারফত! এমনই এক শীতের দিনে স্ত্রী মৃণালিনী দেবীকে কবি লিখেছিলেন--
ভাই ছুটি,
advertisement
বড় হোক ছোট হোক ভাল হোক মন্দ হোক একটা করে চিঠি আমাকে রোজ লেখ না কেন ? ডাকের সময় চিঠি না পেলে ভারি খালি ঠেকে। আজ আবার বিশেষ করে তোমার চিঠির অপেক্ষা করছিলুম-- রথী আসবে কিনা তোমার আজকের সকালের চিঠিতে জানতে পারব মনে করেছিলুম। যাই হোক চিঠি না পেলে কি রকম লাগে তোমাকে দেখাবার ইচ্ছা আছে। কাল বিকালে আমরা বোলপুরে চলে যাচ্ছি অতএব এ চিঠির উত্তর তোমাকে আর লিখতে হবে না--একদিন ছুটি পাবে। রবিবার সকালে এসে আশা করি তোমার একখানা চিঠি পাওয়া যাবে। শনিবারে আমরা শান্তিনিকেতনে থাকব, সেদিন আমিও চিঠি লিখতে সময় পাব না।
advertisement
নায়েবের ভাইয়ের খবর কি? নীতুর লিভার আজ পরীক্ষা করে দেখা গেল সেটা সম্পূর্ণ কমে গেছে--এখন কেবল তার কাশি এবং জ্বরটা কমলেই তাকে মধুপুরে পাঠাবার বন্দোবস্ত করা যাবে। জ্বর খুব অল্প অল্প করে কমচে--অমাবস্যা গেলে হয়ত ছাড়তে পারে।
তোমাদের বাগান এখন কি রকম ? কিছু ফসল পাচ্চ ? কড়াইসুটি কতদিনে ধরবে ? ইঁদারায় ফটিক রোজ ফটকিরি দিচ্ছে ত ? জল সাফ হচ্ছে ? আমুন বামনীতে কি ভাবে চলছে ? বিমলা সম্বন্ধে তোমার মত আমাকে শীঘ্র লিখো। ৭ই পৌষের লেকাটা নানা বাধার মথ্যে লিখচি এখনো শেষ হয় নি। এখন সেই লেখাটাতে হাত দিই গে যাই।
advertisement
রবি
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
এমনই এক শীতের দিনে স্ত্রী মৃণালিনী দেবীকে কবি লিখেছিলেন....
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement