advertisement

শুভ 'ঋতু' দিন ! ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে তাঁর লেখা ছড়ার ডালি

Last Updated:

ঋতুর বদল হয়েছে... কিন্তু 'ঋতু'-র বদল হয়নি

#কলকাতা: দেখতে দেখতে কেটে গেল ছ-ছটা বছর... কোথা দিয়ে যেন সময় বয়ে গেল...
২০১৩ সালের ৩০ মে, এক বৃষ্টিভেজা দিনে 'তাসের ঘর' থেকে শুরু হয়েছিল তাঁর শেষ যাত্রা...
এরপর সময় সময়ের নিয়মে চলেছে, শীত এসেছে, এসেছে বর্ষা, গ্রীষ্ম, বসন্ত... ঋতুর বদল হয়েছে... কিন্তু 'ঋতু'-র বদল হয়নি! বাঙালি ভুলতে পারেনা এদিনটা... কালের নিয়মে প্রতি বছর ফিরে-ফিরে আসে ...৩১ আগস্ট... ঋতুপর্ণ ঘোষের জন্মদিন...
advertisement
অভিনেত্রী, পরিচালিকা অপর্ণা সেন-এর বড় মেয়ে ডোনার বিয়েতে তত্ত্ব সাজানোর সময় প্রত্যেকটা ডালার উপরে ছড়া লিখে দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁর জন্মদিনে রইল সেখান থেকেই বাছাই করা কিছু ছড়া--
advertisement
১) তুঁতে রঙের বেনারসী, সাদা রঙের পাড়ে
সোনার বরণ কল্কা করা--অপূর্ব বাহারে !
তিনকোণা এক রুমাল আছে, শাড়ির ভাঁজে রাখা
সাদা সুতীর রুমাল, তার এককোণে ফুল আঁকা
২) বাদলা কাজের শিফন শাড়ী, পীচফলের রঙ
ব্লাউজ আছে পাড়বসানো--ভিন্নরকম ঢং।
advertisement
সাদা রুমালটিতে কেমন গোলাপী রঙের কাজ।
সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ।
৩) তুঁতে রঙের রাজকোট, তার গোলাপ রঙের পাড়,
রঙ মেলানো ব্লাউজ সাথে, কেমন চমৎকার !
টিপের পাতা সাজিয়ে দিলাম তুঁতে শাড়ীর ভাঁজে,
সারাজীবন করবে আলো দুটি ভুরুর মাঝে।
advertisement
৪) ঘিয়ে রঙা ঢাকাই শাড়ী, লাল রঙা তার পাড়।
জরির ছোঁয়ায় সাজটি যেন লক্ষ্মী প্রতিমার।
টুকটুকে লাল ব্লাউজ আছে, রং মিলিয়ে কেমন !
লক্ষ্মী সাথে আপনি এলেন মা লক্ষ্মীর বাহন।
৫) বেগনী রঙের রেশম শাড়ী, সম্বলপুর থেকে
টুকটুকে লাল রঙ রয়েছে, আঁচল পাড়ে ঢেকে
advertisement
ব্লাউজ আছে, সঙ্গে আছে চুড়ির গোছা ষোল
রং মিলিয়ে পরবে বলে সঙ্গে দেওয়া হ'ল।
৬) টুকটুকে রং চিকন শাড়ী পরবে মোদের মেয়ে
গোলাপী রং ফুলে ফুলে টাকবে শরীর ছেয়ে।
সেই রঙেরই চোলি, মেয়ের রূপ করে ঝলমল
কাঠের সিঁদুরকৌটো দিলাম, কপালে জ্বলজ্বল।
advertisement
৭) নক্সা করা তোয়ালেটা পাতা ডালার মাঝে
চুকরি ভরা প্রসাধনী লাগবে কনের সাজে।
নিরা রিচি, ক্রোয়ি, তাদের জগৎজোড়া নাম
এসব ভেবে সাজিয়ে কনের সঙ্গে পাঠালাম।
৮) জোব্বা পরা ফ্যাশন এখন, কাফতান তার নাম
আগাগোড়া আরশি ঢাকাআ তিনটে পাঠালাম
advertisement
দু'খানি তার কলমকারি রঙবাহারি কাজে।
অন্যটিতে আয়না দেওয়া, সাদা--বুকের মাঝে।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
শুভ 'ঋতু' দিন ! ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে তাঁর লেখা ছড়ার ডালি
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement