advertisement

পর পর তিনটে ছবি ! ২০১৯-এ বক্স অফিসে রাজত্ব করতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি

Last Updated:
#কলকাতা: আপনার, আমার গল্প ৷ বাস্তব থেকে ধার নিয়ে চলচ্চিত্রায়ণ ৷ দ্রুত গতিতে চলা জীবনযাপনের মাঝে হারিয়ে যাওয়া মূল্যবোধ ! পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই উপরের সবকটির উপস্থিতি ৷ আর তাই তো বার বার চেনা গল্পকে, অন্যভাবে সামনে নিয়ে এসে বাজিমাত করে ফেলেন এই দুই পরিচালক ৷ সঙ্গে বক্স অফিসেও লক্ষ্মীলাভ অনবরত ৷
‘ইচ্ছে’ থেকে ‘অলীখ সুখ’, ‘মুক্তধারা’ থেকে ‘রামধনু’ ৷ কিংবা ‘বেলাশেষে’, ‘পোস্ত’ এবং ‘হামি’ ৷ নন্দিতা রায় ও শিবপ্রসাদের প্রত্যেক ছবিতেই উঠে এসেছে একটা সামাজিক ইস্যু ৷ যা কিনা সহজ-সরল গল্পের মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছিল মানুষের মনে ৷ তবে শুধুই নিজেদের হাতে গল্পের বাঁধন নয়, প্রযোজক হয়েও এই দুই পরিচালক গল্প বললেন, কখনও ‘প্রজাপতি বিস্কুট’, তো কখনও ‘রসগোল্লা’ আবার ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ও !
advertisement
২০১৯-এও ঠিক একই রসায়ন নিয়ে হাজির হতে চলেছে উন্ডোজ প্রোডাকশন ৷ সঙ্গে তো অবশ্যই রয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ ৷ আর তিন তিনটে নতুন গল্প ৷ তিন তিনটে ছবি ! ‘বেলাশুরু’, ‘কণ্ঠ’, এবং ‘মুখার্জী দা’র বউ’ ৷
advertisement
যৌথ পরিবারের টানাপোড়েন নিয়ে গল্প তৈরি হয়েছিল বেলাশেষের ! এবার সেই ছবিরই প্রিকুয়াল তৈরি করছেন নন্দিতা ও শিবপ্রসাদ ৷ ছবির নাম ‘বেলাশুরু’ ! পাইপলাইনে রয়েছে ‘কণ্ঠ’ও ৷
advertisement
তবে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে শুধু নিজেদের পরিচালিত ছবিই নয়, নতুন ট্যালেন্টকে উৎসাহ দিতে নতুন ১ টি ছবিও নিয়ে আসছে এই প্রোডাকশন হাউজ ৷ ছবির নাম ‘মুখার্জী দা-র বউ’ ৷ এই ছবিতে থেকেই পরিচালনায় হাতেখড়ি দিচ্ছেন পৃথা চক্রবর্তী ৷ স্ক্রিনপ্লে রাইটার হিসেবে এই ছবিতেই প্রথম কাজ করতে চলেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়৷
advertisement
নতুন গল্প, নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসাই উইন্ডোজ প্রোডাকশনের প্রধান উদ্দেশ্য ৷ আর সেই পথেই বাংলা চলচ্চিত্র জগতে ভাল সিনেমা উপহার দেওয়াই প্রধান লক্ষ্য উইন্ডোজ প্রোডাকশনের৷ আর একেই পাখির চোখ করে এগিয়ে চলেছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পর পর তিনটে ছবি ! ২০১৯-এ বক্স অফিসে রাজত্ব করতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement