Arijit Singh: অরিজিতের প্রথম স্ত্রী কে? অস্বীকার করেছিলেন রূপরেখা, রহস্যে মোড়া শিল্পীর প্রেম জীবন
- Published by:Uddalak B
Last Updated:
Arijit Singh Personal Life: কোথাও কোথাও দাবি করা হয়, তিনি বিয়ে করেছিলেন ফেম গুরুকুল খ্যাত রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে৷ যদিও তা নিয়েও বিতর্কের শেষ নেই৷
কলকাতা: এমনিতে সমস্ত বিতর্কের থেকে অনেক দূরে থাকেন অরিজিৎ সিং। কিন্তু তাঁকে ঘিরেও একের পর এক বিতর্ক বারবার তাড়া করেছে। মূলত বিতর্ক তাঁর বৈবাহিক জীবন নিয়ে। শোনা যায় বর্তমান স্ত্রী কোয়েল রায়কে বিয়ে করার আগে তিনি জীবনে প্রথমবারের জন্য বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়েছিলেন৷ কোথাও কোথাও দাবি করা হয়, তিনি বিয়ে করেছিলেন ফেম গুরুকুল খ্যাত রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে৷ যদিও তা নিয়েও বিতর্কের শেষ নেই৷
গল্পটা কিছুটা এরকম৷ শোনা যায়, খুব সামান্য সময়ের সিদ্ধান্তে রূপরেখাকে বিয়ে করেন অরিজিৎ৷ তারাপীঠে গিয়ে তাঁদের বিবাহ সম্পন্ন হয়৷ কিন্তু বিয়ের দু’তিন মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদও হয়ে যায় বলে খবর মেলে৷ খুব সামান্য সময়ের জন্য বিয়ে টেকে৷ অর্থাৎ অরিজিতের প্রথম বিবাহ কয়েকমাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়৷ কেন সেই বিবাহ ভেঙে গিয়েছিল, তা নিয়ে তেমন করে কিছু বলতে চাননি অরিজিৎ৷ সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘‘অনেক কষ্ট ও ভাঙাগড়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে৷ এই নিয়ে আমি কিছু বলতে চাই না৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২
পরে সম্পূর্ণ উল্টো দাবি করেন ফেম গুরুকুল খ্যাত রূপরেখা বন্দ্যোপাধ্যায়৷ তিনি দাবি করেন, তিনি মোটেই অরিজিতের সঙ্গে কখনই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি৷ ২০১০ সাল থেকে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ৷ তাঁর স্বামীর সঙ্গে তাঁর অত্যন্ত সুখের বৈবাহিক জীবন৷
advertisement
সেখানে অরিজিতের সঙ্গে তাঁর বিয়ের কথা তোলার কোনও মানে হয় না৷ তিনি অরিজিতের সঙ্গীতের অত্যন্ত বড় ফ্যান৷ তাঁকে এ ভাবে বলার কোনও মানে হয় না৷
তা হলে অরিজিতের প্রথম স্ত্রী কে? সেই রহস্যের সমাধান এখনও হয়নি৷ অরিজিতের বর্তমান স্ত্রী কোয়েল অরিজিতের ছোটবেলার বন্ধু৷ তাঁর সঙ্গে অরিজিতের ২০১৪ সালের ২০ সালে বিবাহ হয়৷ ২০১৩ সালে নাকি একজনের সঙ্গে বিয়ে হয়, যদিও শেষ পর্যন্ত সেটা কে, কার সঙ্গে তাঁর বিবাহ হয়, সেটা এখনও স্পষ্ট নয়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2023 1:07 PM IST









