advertisement

ফিরল নস্ট্যালজিয়া,‘আজ ফির জিনে কি তমান্না হ্যায়’ গানে ফের নাচলেন ৮১ বছরের ওয়াহিদা রহমান

Last Updated:
#মুম্বই: সালটা ১৯৬৫ ৷ মুক্তি পেয়েছিল ‘গাইড’৷ দেব আনন্দ আর ওয়াহিদা রহমান পরিচালিত এই ছববি ৷ ওয়াহিদা ম্যাজিকে তখন বুঁদ গোটা দেশ ৷ ‘পিয়া তোসে নয়না লাগি রে’ আর ‘আজ ফির জিনে কি তমান্না হ্যায়’-এর তালে বিভোর সিনেপ্রেমীরা ৷ বইপাড়ার কফি হাউসে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক কফি কাপ ৷ ছবি নিয়ে চলছে আলোচনা ৷ আর ওয়াহিদা রহমান বলতেই জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ৷ সে সময়কার হার্টথ্রব তিনি ৷
ছিপছিপে গড়ন ৷ দুধ সাদা ঝকঝকে গায়ের রঙ ৷ পটল চেঁরা চোখ ৷ আর স্নিগ্ধ হাসিতে পাগল সক্কলে ৷ ‘আজ ফির জিনে কি তমান্না হ্যায়’-এ গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ ভক্তরা ৷ কাট টু ৮১ বছরের সুন্দরী ওয়াহিদা ৷ একমাথা সাদা চুল ৷ বয়সের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের মাত্রা বদলেছে ৷ এখনও একই রকম সুন্দরী ৷ তবে এত বয়স হয়ে গিয়েছে এখন কী আর তিনি নাচতে পারেন ৷ স্বাভাবিক ভাবেই বয়সটা তো একটা বিষয়ই বটে ৷ এই সব যদি ভেবে থাকেন,তবে ভুল ভাবছেন ৷
advertisement
এখনও সাবলীলভাবে নাচ করতে পারেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ আর তার প্রমাণ মিলল রিয়ালিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার থ্রি-এর মঞ্চে ৷ সেখানে ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গাইড’-এর ‘আজ ফির জিনে কি তমান্না হ্যায়’তে কোমর দোলালেন ওয়াহিদা রহমান ৷ শিল্পা শেঠি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিওটি শেয়ার করেছেন ৷ যেখানে ওয়াহিদা রহমানের সঙ্গে শিল্পা শেঠিকে নাচ করতে দেখা গিয়েছে ৷
advertisement
advertisement
শিল্পা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও শেয়ার করে এই মুহূর্তটিকে “অপার্থিব” বলে বর্ণনা করেছেন। শিল্পা ক্যাপশনে লিখেছেন: “অতিপ্রাকৃত মুহুর্তগুলো পরিকল্পনা করে আসে না...যেমন আমার জন্য এটা। স্বপ্ন যে সত্য হয় তা দেখতে আজকের সুপার ডান্সারের পর্বটি অবশ্যই দেখা উচিত। ওয়াহিদা জির মতো কিংবদন্তির সঙ্গে সেই মুহুর্ত পুনরুজ্জীবিত করতে পেরেছি, তাই এটি অবিশ্বাস্যভাবে বিশেষ।"
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিরল নস্ট্যালজিয়া,‘আজ ফির জিনে কি তমান্না হ্যায়’ গানে ফের নাচলেন ৮১ বছরের ওয়াহিদা রহমান
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement