advertisement

করণের সঙ্গে কাজ করা নিয়ে একী বলে ফেললে কাজল !

Last Updated:

ফের কাজল-করণ বিতর্ক ৷ তবে এবার পরিচালক করণ জোহর নয়, বরং কাজলই তুলে আনলেন পুরনো কাসুন্দি ৷

#মুম্বই: ফের কাজল-করণ বিতর্ক ৷ তবে এবার পরিচালক করণ জোহর নয়, বরং কাজলই তুলে আনলেন পুরনো কাসুন্দি ৷ প্রায় সোজাসুজি জানিয়ে দিলেন করণ জোহরের সঙ্গে কাজ করা প্রায় সম্ভব নয়৷
সম্প্রতি একটু ছবির প্রোমোশনে এসেই করণের সম্পর্কে নিজস্ব মতামত জানালেন কাজল ৷ কাজলের কথায়, ‘কাউকে নির্দিষ্ট করে কিছুই বলতে চাই না আমি ৷ যদি আমার অন্য কোনও বন্ধু আমাকে ছবি অফার করে, আমি অবশ্যই করব ৷ যদি অফার না করে তাহলে কেনই বা করব ৷’
কাজল আরও জানান,
advertisement
‘সিনেমা ব্যাপারটা কমফোর্টের ওপর দাঁড়িয়ে থাকে ৷ তা ছবির নায়কের সঙ্গেই হোক বা ছবির পরিচালক বা ছবির সঙ্গে যুক্ত অন্য কেউ ৷ যদি দুই তরফের মধ্যে কথা বলাই বন্ধ থাকে, তাহলে ছবির কাজ এগোবে কীভাবে ?
advertisement
এতদিন শুধু কফিই ছিল, যা দিয়েই বলিউডের তেঁতো দিকটাকে তুলে আনতেন করণ জোহর ! এতদিন শুধু সিনেমাই ছিল যা দিয়ে মনের কথা বলতেন করণ জোহর ৷ তাই তো কখনও নানা সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন করণ, নানারকম করে৷ কখনও প্রেম, বন্ধুত্বের কুছ কুছ হোতা হ্যায়, তো কখনও প্রেম মুশকিল বোঝাতে অ্যায় দিল হ্যায় মুশকিল !
advertisement
তবে এখন করণ জোহর বার বার খবরে আসছেন, বায়োগ্রাফি লেখার জন্য ৷ প্রথমে বায়োগ্রাফিতে লেখা তিনি সমকামী-র জন্য বিতর্কের মুখে পড়লেন, আর এবার বায়োগ্রাফির মধ্যে টেনে আনলেন কাজলের সঙ্গে ইদানিং তিক্ত সম্পর্কের কথা ৷
বায়োগ্রাফিতে করণ লিখলেন, ‘কাজলের সঙ্গে বন্ধুত্ব যে এভাবে শেষ হবে তা ভাবতেই পারিনি কখনও ৷ তবে এই ঘটনা প্রমাণ করল, সত্যিই কাজলের সঙ্গে বন্ধুত্ব ছিল না আমার ৷ হয়তো তাই জন্যই এত সহজে ভেঙে গেল !’
advertisement
ঘটনাটা হল, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর অজয় দেবগণ পরিচালিত শিবা মুক্তি পেয়েছিল একদিনে ৷ খবরে এসেছিল, করণ জোহর নাকি কমল আর খানকে টাকা দিয়েছিলেন অজয় দেবগণের ছবির হয়ে নেগেটিভ পাবলিসিটি করতে ৷ আর সেটাতে সঙ্গ দিয়েছিলেন কাজল ! আর তা নিয়েই করণ ও কাজলের মধ্যে শুরু হয় ভুলবোঝাবুঝি ৷ করণ চাইলেও নাকি কাজল কিছুতেই মিটিয়ে নিতে চাননি এই ঝগড়া ৷ তাই কাজলকে রীতিমতো ‘মিথ্যে বন্ধু’ বলেই ব্যাখা করেছেন করণ !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করণের সঙ্গে কাজ করা নিয়ে একী বলে ফেললে কাজল !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement