advertisement

Viral Video: রানিকে চুমু খেলেন করিনা! তারপরেই করণ জোহরের সঙ্গে একী করলেন রানি? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: সকলের সামনে করণের সঙ্গে একী করলেন রানি মুখোপাধ্যায়? চোখ ঢাকলেন করিনা কাপুর খান! ভাইরাল ভিডিও

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় নায়িকা করিনা ও রানি! এই দুই নায়িকাকেই করণ জোহরের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে! এখন এই দুই নায়িকাই ৪০ পেরিয়ে গিয়েছেন। দু’জনেই স্বামী সন্তান নিয়ে ব্যস্ত! করিনা কাপুর খানের দুই ছেলে! আর রানির একটি কন্যা সন্তান! বিয়ের পর এই দুই নায়িকাই আগের তুলনায় কম কাজ করেন! তবে একেবারেই যে করেন না তা নয়! এই দুই নায়িকার সঙ্গেই করণের একটি সম্পর্ক রয়েছে! অবশ্যই সিনেমা সংক্রান্ত সম্পর্ক!
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল করণ পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’! এই ছবি থেকেই রানি জনপ্রিয়তা পেতে শুরু করেন! তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল টিনা! এই ছবিতে কাজল ও শাহরুখ খানও ছিলেন। বলিউডের সুপার ডুপার হিট ছবির একটি! এর পর ২০০১ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি ‘কভি খুশি কভি গম’! এই ছবিতে করিনা কাপুর অভিনীত চরিত্রের নাম ছিল, ‘পু’ এই নামেই তুমুল জনপ্রয়তা পান করিনা! এই ছবি হৃতিক রোশন, কাজল, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনও ছিলেন! এই টিনা এবং পু এর পরেও জুটি বেঁধে ছবি করেছেন!
advertisement

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
advertisement
হঠাৎ এসব কথা বলার কারণ, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা! সম্প্রতি রানি মুখোপাধ্যায় ও করিনা কাপুর খানের দেখা হয় একটু অনুষ্ঠানে। সেখানে করণ জোহরও ছিলেন। রানিকে দেখেই জড়িয়ে ধরেন করিনা! শুধু তাই না রানির গালে চুমু খান করিনা! একে অপরকে যেন ছাড়তেই চায়ছিলেন না! ঠিক যেন রানি ও করিনা অভিনীত ছবি ‘মুঝসে দোস্তি করোগি’র দৃশ্য! এই দৃশ্য দেখেই করণ জোহর রানিকে প্রশ্ন করেন, হায় মুঝসে দোস্তি করোগি? সঙ্গে সঙ্গে রানি বলে ওঠেন, ‘কাভি নেহি’! তারপরেই হাসতে থাকেন রানি। এই ভিডিওটি শেয়ার করেন করণ নিজেই! এবং লেখেন, ‘যাব পু মেট টিনা, দ্যাটস অল!’ মজার এই ভিডিও এখন তুমুল ভাইরাল! এই পোস্টে অনেকে লেখেন, যে প্লিজ তাদের দু’জনকে নিয়ে আবার একটি ছবি বানান! সত্যিই কী সেই প্ল্যান করছেন করণ? তা তো সময় বলবে!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: রানিকে চুমু খেলেন করিনা! তারপরেই করণ জোহরের সঙ্গে একী করলেন রানি? তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement