advertisement

‘ সিনেমার জন্য আমার মা, মায়ের আবেগকে বিক্রি করব?’: বিধু বিনোদ চোপড়া

Last Updated:

‘শিকারা’ নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

#কলকাতা: ১১ বছর পড়ে পরিচালনায় ফিরলেন বিধু বিনোদ চোপড়া। ‘শিকারা’ ছবি দিয়ে কামব্যাক করলেন পরিচালক। কাশ্মিরী পণ্ডিতের ওপর হওয়া অত্যাচারের গল্প বলে এই ছবি। ছবি মুক্তি পেয়েছে। ‘শিকারা’ নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কারও সাদিয়া-অদিলের মিষ্টি প্রেমের গল্প, ভাল লেগেছ। কেউ আবার কাশ্মীরি পণ্ডিতের ওপর হওয়া অত্যাচারের তীব্রতা কিছুই দেখতে পাননি বললে হতাশ হয়েছেন। কেউ আবার বলেছেন প্রপাগেন্ডা ছবি।
বিধু বিনোধ চোপড়া নিজে একজন কাশ্মীরি পণ্ডিত। তাঁর পরিবারের সকলে ন’এর দশকে কাশ্মিরি পণ্ডিতের ওপর হওয়া অত্যাচার খুব কাছ থেকে দেখেছেন। ‘শিকারা’ নিজের মাকে ডেডিকেট করেছেন বিধু। নিন্দুকেরা বলছেন, ৩৭০ ধারা উঠে যাওয়া এবং ‘শিকারা’ মুক্তির পাওয়ার সময়টা এক হয়ে যাওয়া, কাকতালিও হতে পারে না।
এই প্রসঙ্গে পরিচালক বললেন, ‘আমি প্রচার বা অর্থে জন্য আমার মা, মায়ের আবেগকে বিক্রি করবো?’ তিনি আরও বলেন, ‘আমার প্রযোজিত প্রতিটি ছবির প্রথম দিনের ব্যবসা ৩০ কোটির ছাড়িয়ে যায়। অর্থের জন্য আমি আরেকটা মুন্নাভাই বানাব। শিকারা-র মতো একটা কম বাজেটের ছবিকে নিয়ে সস্তা প্রচার করব না।’
advertisement
advertisement
ব্যক্তিগত আবেগ থেকে এই ছবি বানিয়েছেন বিধু। বিশেষ করে এই ছবিটি মনের খুব কাছের তাই চিত্রনাট্য সহজে লিখে উঠতে পারেননি তিনি। লেখার সময় ভেঙে পড়েছেন, আবার নিজেই নিজেকে বুঝিয়েছেন। রাগ- দুঃখ, বেদনার চেয়ে আশার কথা বলতে চেয়েছেন পরিচালক। ‘শিকারা’-তে তাই নিশংসতা সেভাবে দেখাননি তিনি। বিধু আশা রাখেন, কোনও একদিন কাশ্মিরি পণ্ডিতরা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন। সেই আশার জায়গা থেকেই এই ছবি বানিয়েছেন তিনি। কোনও প্রচার বা অন্য কোনও উদ্দেশ্য নেই তাঁর।
advertisement
ছবির বিষয়বস্তু নিয়ে লোকজনের ভিন্ন মত থাকতে পারে, তবে তাঁর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় কষ্ট পেয়েছেন বিধু বিনোধ চোপড়া।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ সিনেমার জন্য আমার মা, মায়ের আবেগকে বিক্রি করব?’: বিধু বিনোদ চোপড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement