advertisement

টালির চাল, মাটির দেওয়াল, একের পর হিট গানে ঘরোয়া পোশাকে নাচ, চিনে নিন

Last Updated:

পরণে মলিন পোশাক তো কি হয়েছে এতেই নেচে লক্ষ লক্ষ ভিউ পেয়ে বানিয়ে চলেছেন ভাইরাল ভিডিও (viral video)৷

#কলকাতা:  হায় হায় রে!বলিউডের তারকারা এই ভিডিও যখন দেখেন, তখন কি তাঁদের একবারও মনে হয় না-যে শুধুমাত্র তাঁদের মতো সুযোগ সুবিধা না থাকায় আরও বড় মঞ্চে নিজেদের প্রতিভার বিকাশ দেখাতে পারল না এই শিল্পীরা৷ তবে সাধুবাদ সোশ্যাল মিডিয়াকে৷ এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম আসায় তাও বহু মানুষ যাঁরা লাইম লাইট তো দূর , অনেক ক্ষেত্রে লাইটের সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত তাঁরা এই ধরণের জনপ্রিয়তা থেকে বঞ্চিত থাকতেন৷
টিকটকের হাত ধরে লক্ষ লক্ষ ফ্যান তৈরি করেছিলেন সনাতন ও তাঁর বোন৷ কিন্তু দেশের সার্বভৌমত্ব বড় বিষয় তাই চিনের সঙ্গে সম্পর্কে টালমাটাল শুরু হতেই কোপ পড়ে টিকটকে৷ অসংখ্য মানুষ যাঁরা টিকটকে প্রোফাইল তৈরি করে জনপ্রিয় হয়েছিলেন এবং অর্থ রোজগার করতেন সরাসরি তাদের আয় বন্ধ হয়ে যায়৷ কিন্তু সনাতন আর তাঁর বোন দমার পাত্র-পাত্রী নন৷ একটা মাধ্যম বন্ধ হয়েছে ৷ অন্য মাধ্যমগুলি তো খোলা আছে তাই টিকটক বন্ধ হতে চলে আসেন ইউটিউবে৷
advertisement
তাঁদের আস্থা ছিল নিজেদের প্রতিভার ওপর৷ ঝাড়খণ্ডের এক গ্রামের বাসিন্দা এই ভাইবোন রোজ নিজেদের মাটির উঠোনে নাচ অভ্যাস করেন৷ তারপর একের পর এক সুপারহিট গানে নাচ করে তা আপলোড করে দেন ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায়৷
advertisement
advertisement
তাঁদের এক একটা ভিডিও বলিউড গানে হয় কখনও আবার হরিনায়ভি বা ভোজপুরি গানও বেছে নেন তাঁরা৷ পরণে মলিন পোশাক,নেই কোনও ঝকঝকে লোকেশান৷ কিন্তু তাঁদের নাচের দক্ষতায় কুর্নিশ করে নেটিজেনরা তাঁদের লক্ষ লক্ষ ভিউ দিয়ে যান৷
তাঁদের এক একটা সুপারহিট ভিডিও দশ লক্ষ ভিউ পেরিয়ে যায় এক চুটকিতে৷ তাঁদের অন্যতম জনপ্রিয় নাচের ভিডিও যেটা এই মুহূর্তে প্রায় পঞ্চাশ লক্ষ -র কাছাকাছি ভিউ পেয়েছে সেটা একটি হরিয়ানভি সুপারহিট গানে৷
advertisement
এছাড়া নতুন -পুরনো বলিউড গানে তাঁদের নাচের দৃপ্ততা, লাস্য,কোঅর্ডিনেশন থাকে দেখার মতোই৷ এই ভাই বোনের জুটি সোশ্যাল মিডিয়ার নতুন হ্যাপেনিং জুটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টালির চাল, মাটির দেওয়াল, একের পর হিট গানে ঘরোয়া পোশাকে নাচ, চিনে নিন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement