advertisement

শোকের ছায়া বলিউডে ! ক্যান্সার ভুগে মারা গেলেন 'ভিকি ডোনর' খ্যাত জনপ্রিয় অভিনেতা !

Last Updated:

বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা।

#মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা! কিছুতেই যেন বলিউডের খারাপ সময় কাটতে চাইছে না। করোনা ভাইরাস আসার পর থেকে এমনিই মানুষ আতঙ্কে রয়েছে। তার মধ্যে কয়েক মাসের মধ্যেই ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত, সরোজ খান সহ আরও বেশ কিছু জনপ্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের মৃত্যু শোক এখনও কাটেনি । তার মধ্যেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন 'বিকি ডোনার' ও 'হাজারো খোয়াইশে এইসি'-তে অভিনয় করা ভুপেশ কুমার পান্ডে।
বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নিজেদের ট্যুইটার পেজে লিখেছেন এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবর। তবে শুধু এই দুটি ছবিই নয় তিনি থিয়েটারের দক্ষ অভিনেতা ছিলেন। নিয়মিত থিয়েটার করতে দেখা যেত তাঁকে।
advertisement
advertisement
অভিনেতার মৃত্যুতে বলিউডের বেশ কিছু মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা মনোজ বাজপেয়ীও নিজের ট্যুইটারে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শোকের ছায়া বলিউডে ! ক্যান্সার ভুগে মারা গেলেন 'ভিকি ডোনর' খ্যাত জনপ্রিয় অভিনেতা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement