advertisement

Sandhya Roy Health Update: এখনও ICU-তে রয়েছেন সন্ধ্যা রায়, আছেন কেমন? হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন বর্ষীয়ান অভিনেত্রী

Last Updated:

Sandhya Roy Health Update: শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি৷ আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিনেত্রী৷ তবে এখনও হাসপাতালে থাকতে হবে৷

এখনও ICU-তে রয়েছেন সন্ধ্যা রায়
এখনও ICU-তে রয়েছেন সন্ধ্যা রায়
কলকাতা: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। আচমকা বুকে অস্বস্তি শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। এখন কেমন আছেন ৭৯ বছর বয়সী অভিনেত্রী৷ তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
হাসপাতাল সূত্রের খবর, শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি৷ আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিনেত্রী৷ তবে এখনও হাসপাতালে থাকতে হবে৷ খানিকটা ঘোরের মধ্যেই আছেন৷ খুব একটা কথা বলছেন না তিনি৷ শুধু তাই নয়, পরিবারের লোকজনও চাইছেন না তিনি খুব বেশি কথা বলুক৷ এমনকি অভিনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়েও খুব বেশি কথা বলতে চাইছেন না তারা৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত আইসিইউ-তে রয়েছেন সন্ধ্যা রায়৷ তবে বুক ধড়ফড়ানি বা শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমেছে৷ কবে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন তার জন্য দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন ভক্তরা৷
advertisement
তবে হাসপাতাল থেকে ছাড়ার কোনও সিদ্ধান্ত নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ শারীরিক পরিস্থিতির আর কিছুটা উন্নতি হলেও তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে৷ আপাতত চিকিৎসকদের নজরদারিতেই থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী৷
advertisement
মানস বসাক
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandhya Roy Health Update: এখনও ICU-তে রয়েছেন সন্ধ্যা রায়, আছেন কেমন? হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন বর্ষীয়ান অভিনেত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement