advertisement

Bollywood News: ৪৫ লাখ বনাম ৪৫ হাজার! অভিনেতা আর লেখকের পারিশ্রমিকের এতটা ফারাক! বিস্ফোরক বরুণ গ্রোভার

Last Updated:

একজন অভিনেতা এবং লেখকের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বরুণ গ্রোভার।

News18
News18
বি-টাউনের স্বনামধন্য চিত্রনাট্যকার এবং গীতিকার তিনি। একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও বটে! কেরিয়ারের শুরুর দিতে একাধিক টেলিভিশন শো-ও করেছেন। কথা হচ্ছে, বরুণ গ্রোভারের। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম হল ‘অল ইন্ডিয়া র‍্যাঙ্ক’, ‘সন্দীপ অওর পিঙ্কি ফরার’, ‘মসান’ ইত্যাদি। এদিকে ‘ওয়ে! ইটস ফ্রাইডে!’ শোয়ের স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ করেছেন বরুণ। আর এই শো-টি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ফারহান আখতার। তবে এবার সেই শোয়ে একজন অভিনেতা এবং লেখকের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বরুণ গ্রোভার।
The Lallantop-এর সঙ্গে এক আলাপচারিতায় বরুণ বলেন যে, “সেই ‘রণবীর বিনয় অওর কৌন’-এর পরে আমি ফারহান সাহেবের ‘ওয়ে! ইটস ফ্রাইডে!’-তে যোগ দিয়েছিলাম। সেখানে থাকাকালীন আমি উপলব্ধি করেছি, যেটা আমি লিখছি, সেটার উপর পারফর্মারের দিক থেকে কোনও ভ্যালু অ্যাডিশন হচ্ছে না। সেই প্রথম বার আমি জানতে পারলাম যে, অভিনেতারা এই ধরনের অনুষ্ঠান করে কত টাকা আয় করেন! যদিও এর আগে আমারও একটা ধারণা ছিল, তবে আমি এটা ভাবতে পারিনি যে, ব্যবধানটা এত বড় হবে! কিন্তু যখন আমি এর সম্পর্কে জানতে পারলাম, তখন ভেবেছিলাম যে, হয়তো এটা মিথ্যা তথ্য এবং কেউ আমাকে কেবল উত্তেজিত করার জন্য এটা বলেছে। তবে নিশ্চিত ভাবে বলতে না পারলেও আমি বুঝতে পেরেছিলাম যে, এই ব্যবধানটা অনেক বড়। তাঁকে প্রতি পর্বের জন্য ৪৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল, আর সেখানে আমি প্রতিটা পর্বের জন্য মাত্র ৪৫,০০০ টাকা আয় করছিলাম।”
advertisement
এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ যে, শোয়ের বাজেট ছিল বিশাল। শোয়ের সেটও ছিল জমকালো। অথচ তাঁকেই অত্যন্ত কম পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এমনকী তাঁকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছিল, সেটা হয়তো সেটের প্রপসের সমান।
advertisement
বরুণের কথায়, “সমস্ত কিছু আমার ছিল। উনি শুধু লাইনগুলো বলছিলেন। (যদিও উনি ১০০ গুণ বেশি টাকা পাচ্ছিলেন) অথচ তিনি ১০০ গুণ ভ্যালু অ্যাড করতে পারছিলেন না। শো-এর শ্যুটিং হয়েছিল যশরাজ স্টুডিও-য়। সেটটা দুর্দান্ত আর দামি ছিল। যদি প্রত্যেক দিন আমি ওখানে ঝোলানো একটা ট্যুইঙ্কলিং বলও চুরি করে আনতাম, আমার ৪৫০০০ টাকা হয়ে যেত। আর ওটাই ছিল প্রথমবার, যখন আমি অমন একটা জমকালো সেট দেখেছি। তত দিনে বিশেষ করে যেহেতু সেন্সরশিপ শুরু হয়েছিল, তার জন্য টেলিভিশনের জন্য স্ট্যান্ড-আপ লেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News: ৪৫ লাখ বনাম ৪৫ হাজার! অভিনেতা আর লেখকের পারিশ্রমিকের এতটা ফারাক! বিস্ফোরক বরুণ গ্রোভার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement