জটিল রোগে আক্রান্ত বরুণ, চিন্তায় অনুরাগীরা, কঠিন সময়ে কী বার্তা অভিনেতার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
বরুণের অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।
#কলকাতা: জটিল রোগে আক্রান্ত বরুণ ধওয়ান। কিছু দিন আগে অভিনেতা জানান, ভেস্টিবিউলার হাইপোফাংশনে ভুগছেন তিনি। এই রোগে দেহের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার সঙ্গেই দেখা যায় আরও নানা ধরনের সমস্যা।
বরুণের অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। এ বার তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন 'যুগ যুগ জিও'-র অভিনেতা। তিনি লেখেন, "আমি জানি, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমার শরীর সম্পূর্ণ ভাবে ঠিক না থাকার কথা বলেছি। এর পর থেকে আমার প্রতি আপনাদের ভালবাসা এবং আমার স্বাস্থ্য নিয়ে ভাবনাচিন্তা দেখে আমি আপ্লুত। আবার নিজের সবটা দিয়ে কাজ করার শক্তি ফিরে পেয়েছি।"
advertisement
advertisement
বরুণের সমস্যা শুরু হয়েছিল 'যুগ যুগ জিও' ছবিতে কাজ করার সময়ে। এই রোগে কেন্দ্রীয় ভেস্টিবিউলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মানুষের কান ও মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলি ঠিক করে কাজ করে না। এই ভেস্টিবিউলার সিস্টেম চোখ এবং পেশির সাহায্যে সারা দেহের ভারসাম্য বজায় থাকে। আর সেখানেই সমস্যা দেখা দিয়েছে বরুণের।
advertisement
এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পরিশ্রম করা কিছুটা কমিয়েছেন। আপাতত তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। সেই তালিকায় রয়েছে 'ভেড়িয়া', 'বাওয়াল'।
রোগ সামলে ঘুরে দাঁড়াচ্ছেন বরুণ। ফের পুরনো ছন্দে ফেরার অপেক্ষায় তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 08, 2022 12:56 PM IST










