জমল না বরুণ-কৃতির ‘মনমে ইমোশন’
Last Updated:
শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের কেমিস্ট্রি খুঁজে পাওয়া গেল না ‘দিলওয়ালে’ ছবির দ্বিতীয় গানে ৷ খানিকটা প্রত্যাশিত হলেও বরুণ ধাওয়ান-কৃতি সাননের ‘মনমে ইমোশন জাগে’ গানটি সেভাবে নজর কাড়ল না দর্শকদের ৷
#মুম্বই: শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের কেমিস্ট্রি খুঁজে পাওয়া গেল না ‘দিলওয়ালে’ ছবির দ্বিতীয় গানে ৷ খানিকটা প্রত্যাশিত হলেও বরুণ ধাওয়ান-কৃতি সাননের ‘মনমে ইমোশন জাগে’ গানটি সেভাবে নজর কাড়ল না দর্শকদের ৷ ‘বদলাপুর’-এ তাঁর ‘পাওয়ার প্যাকড’ পারফরম্যান্স দেখার পর ‘দিলওয়ালে’-তে বরুণ ধাওয়ানের চরিত্র নিয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে ৷ কিন্তু গানটি দেখার পর হতাশই হতে হয়েছে বরুণ ফ্যানদের ৷ টিপিক্যাল রোহিত শেট্টি ছবির গান ছাড়া আর কিছুই মনে হয়নি ৷ নায়ক-নায়িকা দু’জনকেই যথেষ্ট ‘স্টিফ’ লেগেছে এবং গানের কথাগুলিও বিশেষ মনে রাখার মতো নয় ৷ ভিডিওটিতে যে জিনিসগুলি দেখার,সেটা হল কৃতি সাননের কিছু পোশাক , দুর্দান্ত কিছু গাড়ি এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডান্সাররা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 29, 2015 1:43 PM IST











