advertisement

Ushasie Chakraborty : যোগদিবসে বাড়ির ছাদে জুন আন্টির ‘সূর্যপ্রণাম’, মুগ্ধ নেটদুনিয়া

Last Updated:

সুস্থ এবং নিরাপদ থাকা আমাদের দৈনন্দিন অনুশীলন ৷ আমাদের জীবনচর্যা কেমন হবে, সেটা আমাদের পছন্দ ৷ মনে করেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷

কলকাতা : সুস্থ এবং নিরাপদ থাকা আমাদের দৈনন্দিন অনুশীলন ৷ আমাদের জীবনচর্যা কেমন হবে, সেটা আমাদের পছন্দ ৷  মনে করেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ অভিনেত্রীর কথায়, ‘‘যোগাভ্যাস এমন একটি অনুশীলন, যেখানে কেবল শারীরিক ভাবে নয়, সুস্থ থাকা যায় মানসিক দিক দিয়েও ৷’’
নেটিজেনদের কাছে পর্দার জুন আন্টির আর্জি, এই বিশ্ব যোগদিবস থেকেই এমন কিছু পরিবর্তন নিজের জীবনযাপনে আনুন, যার ফল হবে সুদূরপ্রসারী ৷ বক্তব্যের সঙ্গে নিজের যোগচর্চার ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ঊষসী ৷ সেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদে যোগচর্চা করছেন তিনি ৷ ছাদজুড়ে ছড়ানো সবুজের মধ্যে জুন আন্টির যোগচর্চা বাহবা পেয়েছে নেটিজেনদের ৷
advertisement
advertisement
কিন্তু কোন যোগাসন করলেন জুন আন্টি? জানিয়েছেন সে কথাও৷ বলেছেন, তিনি সূর্যপ্রণাম করেছেন ৷ মোট ১২ টি আসনের সমাহার এই ‘সূর্যপ্রণাম’ ৷ নেটিজেনদের কাছে ব্যাখ্যা করেছেন তিনি ৷ পর্দার খলনায়িকা জুন আন্টিকে দুরন্ত যোগাভ্যাসকারীর ভূমিকায় দেখে নেটিজেনরা মুগ্ধ ৷
অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যমেও ঊষসী খুব জনপ্রিয় ৷ মাঝে মাঝেই তিনি গান করেন ফেসবুকবন্ধুদের জন্য ৷ একবার লাইভে জানিয়েছিলেন তিনি স্কুলজীবনে ভাল কবিতাপাঠ করতেন ৷ নেটিজেনরা তাঁর কাছে আবৃত্তিপাঠের আব্দারও জানিয়েছেন ৷
advertisement
কিছু দিন আগে ফেসবুক লাইভে এসে ঊষসী গেয়েছিলেন, ‘উদাসীন থেকো না, সাড়া দাও’ ৷ সেই গানের লাইনই তিনি বেছে নিয়েছেন পিতৃদিসবসের ছবির ক্যাপশন হিসেবে ৷ পিতৃদিবস উপলক্ষে উষসী শেয়ার করেছিলেন তাঁর বাবা প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও বাম নেতা শ্যামল চক্রবর্তীর ছবি ৷ তাঁর সেই পোস্টে স্মৃতিমেদুর হয়ে পড়েন বহু নেটিজেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ushasie Chakraborty : যোগদিবসে বাড়ির ছাদে জুন আন্টির ‘সূর্যপ্রণাম’, মুগ্ধ নেটদুনিয়া
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement