advertisement

ইন্টারনেটে ফাঁস ‘উড়তা পঞ্জাব’, মুখ খুললেন অনুরাগ, আমির

Last Updated:

বুধবার হঠাৎই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল আনকাট ‘উড়তা পঞ্জাব’ ৷ টরেন্টের মধ্যে গোটা ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল গোটা ‘উড়তা পঞ্জাব’ ছবি ৷

#মুম্বই: বুধবার হঠাৎই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল আনকাট ‘উড়তা পঞ্জাব’ ৷ টরেন্টের মধ্যে গোটা ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল গোটা ‘উড়তা পঞ্জাব’ ছবি ৷ ঘটনাটি সামনে আসার সঙ্গে সঙ্গেই ছবির টিম সাইবার সেলকে জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে ৷
ইন্টারনেটে ‘উড়তা পঞ্জাব’ ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠল, সেন্সর ভাসার্নটি কীকরে ফাঁস হয় ? কারণ, ফাঁস হওয়া ছবিটির বা পাশে স্পষ্ট দেখা যাচ্ছে, ‘সেন্সর কপি’ লেখা ৷ পুরো ব্যাপারটি নিয়ে সরব হয়েছে অনুরাগ কাশ্যপ৷ অনুরাগ নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি কখনও টরেন্ট থেকে ছবি ডাউনলোড করিনি ৷ সব সময় বন্ধুদের কাছে থেকে কিংবা দোকান থেকে কিনেই সিনেমা দেখেছি৷ যাঁরা ডাইনলোড করে সিনেমা দেখেন, তাঁদের বলছি একটু অপেক্ষা করুন ৷ ছবিটা মুক্তি পেতে দিন তারপর না হয় ডাউনলোড করুন ৷ আসলে এই ছবি শুধুমাত্র জাল ভিডিও নিয়ে প্রতিবাদ নয় ৷ সেন্সরের বিরুদ্ধে এক প্রতিবাদ এই ছবি !
advertisement
advertisement
প্রতিবাদে অনুরাগ পাশে পেলেন আমির খানকেও ৷ এই বিষয় নিয়ে আমির ট্যুইট করে বলেন, ‘মতামত প্রকাশের অধিকারের পাশে থাকুন ৷ উড়তা পঞ্জাব শুধুমাত্র থিয়েটারেই দেখুন ৷ জাল ভিডিওকে জিততে দেবেন না !’
advertisement
ইন্টারনেটে ছবিটি ফাঁস হয়েছে খবর পেয়ে অনুরাগ কাশ্যপ সাইবার সেলে অভিযোগও দায়ের করে ৷ টরেন্ট থেকে ছবিটি তুলে নেওয়ার চেষ্টাও চলছে ৷
এরই মাঝে ‘উড়তা পঞ্জাব’ টিম দর্শকদের অনুরোধ করেছেন ছবিটি ইন্টারনেট থেকে ডাউনলোড না করে সিনেমা হলে গিয়েই দেখতে ৷ শাহিদ জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল অবশ্যই ৷ কিন্তু আমি দর্শকদের অনুরোধ করব, আগে ছবিটা দেখুন তারপর বিচার করুন৷’ সঙ্গে শাহিদ জানিয়েছেন, ‘একটা ছবি তৈরি করতে খুবই পরিশ্রম লাগে ৷ তাই এই ছবি দয়া করে সিনেমা হলেই দেখুন ৷ ’
advertisement
সাইবার সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এমনকী, কম্পিউটারের আইপি ট্র্যাক করার ব্যবস্থা নিচ্ছেন সাইবার সেল ৷ সঙ্গে জানানো হয়েছে, আইপি অ্যাডরেস ট্র্যাক করে যদি কেউ ধরা পড়ে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷ সাইবার সেলের আইন মোতাবেক, ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইন্টারনেটে ফাঁস ‘উড়তা পঞ্জাব’, মুখ খুললেন অনুরাগ, আমির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement