advertisement

আদৌ কি অন্তঃসত্ত্বা ছিলেন তুনিশা? জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফাঁস হল সত্যি

Last Updated:

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর গুঞ্জন রটে তিনি অন্তঃসত্ত্বা। তবে আদৌ তা মিথ্যা। তুনিশার দেহে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

#মুম্বই: প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা। শনিবার ভাসাইয়ের ধারাবাহিকের সেট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয়, আত্মঘাতী হয়েছিলেন তিনি।
তুনিশার দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সেই রিপোর্ট এসেছে। জানা গিয়েছে, গলায় ফাঁস লাগানোয় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর।
অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর গুঞ্জন রটে তিনি অন্তঃসত্ত্বা। তবে আদৌ তা মিথ্যা। তুনিশার দেহে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।
advertisement
পুলিশ সূত্রে খবর, শনিবার ওয়াশরুম গিয়েছিলেন তুনিশা। দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে ফেরেননি তিনি। এর পর দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাঁর প্রেমিক সিজান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় সিজানকে।
advertisement
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এ বার সিজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার কাকা পবন শর্মা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সম্পর্কে থাকার সত্ত্বেও ওকে বিশ্বাস করা যেত না। ও অন্য মেয়েদের সঙ্গে কথা বলত। তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এ সব কারণে তুনিশা অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আদৌ কি অন্তঃসত্ত্বা ছিলেন তুনিশা? জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফাঁস হল সত্যি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement