advertisement

সুপারস্টার দেবকে প্রকাশ্যে কান ধরতে বাধ্য করলেন ঊষা উত্থুপ, কিন্তু কেন ?

Last Updated:
#কলকাতা: গতকাল রাতের কথা ৷ গতকাল রবিবার রাতে এমন ঘটনা ঘটতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি টলিউড সুপারস্টার তথা সাংসদ দেব ৷ তিনি এই মুহূর্তে অভিনয় এবং রাজনীতির ক্ষেত্রে বিরাট নাম ৷ তাঁর সঙ্গে যে এমনটা ঘটবে তা কি তিনি আদৌ বুঝতে পেরেছিলেন ? হয়তো না ৷
কিন্তু কী ঘটেছিল ? ঘটনাটি বেশ মজার ৷ আগামিকাল কালীপুজো ৷ আর তার আগে বিভিন্ন জায়গায় কালীপুজোর উদ্বোধন চলছে ৷ তেমনই একটি পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা দেব ৷ তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও ৷ আমন্ত্রিত ছিলেন কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপও ৷ হঠাৎ বর্ষীয়ান গায়িকার চোখ পড়ে দেবের প্যান্টের দিকে ৷ তিনি দেখতে পান অভিনেতার প্যান্টটি পেশ কয়েক জায়গায় ছেঁড়া রয়েছে ৷ আদতে টর্ন জিন্স পরেছিলেন ৷
advertisement
advertisement
advertisement
আর তা দেখেই আর পাঁচটা বাড়ির বড়দের মতো দেবকে কিছুটা কড়া শাসন করে দেন ঊষাজি ৷ সেখানেই ক্ষান্ত থাকেননি তিনি ৷ ওই পুজো মন্ডপের পাশেই এক বসার জায়গায় হাজির ছিলেন তাঁরা ৷ সেখানেই সুঁচ ও সুতো আনিয়ে নিজে হাতে দেবের জিন্সের ছেঁড়া অংশগুলো সেলাই করে দেন তিনি ৷ এই ঘটনাতে ততক্ষণে তাজ্জব বনে গিয়েছিলেন দেবও ৷ তবে বিষয়টি ছিল ভীষণ ভালোবাসা মাখা ৷ বাড়ির বড়দের মতো দেবকে খানিকটা বকেও দেন তিনি, বাধ্য করেন কান ধরতে ৷ আর গোটা ঘটনাটির সাক্ষী রইলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ আর এই গোটা ঘটনাটি ভিডিও করে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন দেব ৷ আর ক্যাপশনের শেষে অভিনেতা লিখেছেন,‘‘নিশ্চিতভাবে আপনার সামনে আর কখনও ছেঁড়া জিনস পরব না ৷ আপনাকে অনেক ভালোবাসা ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুপারস্টার দেবকে প্রকাশ্যে কান ধরতে বাধ্য করলেন ঊষা উত্থুপ, কিন্তু কেন ?
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement