advertisement

Trina Saha: সৌজন্য নয়, খড়কুটো-র সেটে সবচেয়ে মিষ্টি মানুষ কে? নাচতে নাচতে ফাঁস করলেন তৃণা

Last Updated:

তবে ক্যামেরার সামনে যে আনন্দটা দেখছেন, ক্যামেরা অফ হলেও চিত্রটা প্রায় একই রকম। ক্যামেরার পিছনেও একই রকম হইহই করে কাজ করেন খড়কুটো ধারাবাহিকের অভিনেতারা।

#কলকাতা: সৌজন্য ও গুনগুনের দ্বিতীয়বার বিয়ে নিয়ে বেশ হইচই চলল স্টার জলসার খড়কুটো (Khorkuto) ধারাবাহিকে। গুনগুন ও সৌজন্য বিয়ের মণ্ডপে পৌঁছে জানতে পারল, বিয়েটা আসলে তাদেরই হচ্ছে। আর তাই নিয়ে পরিবারের অন্যান্যদের আনন্দের শেষ নেই। তবে ক্যামেরার সামনে যে আনন্দটা দেখছেন, ক্যামেরা অফ হলেও চিত্রটা প্রায় একই রকম।
ক্যামেরার পিছনেও একই রকম হইহই করে কাজ করেন খড়কুটো ধারাবাহিকের অভিনেতারা। অভিনেত্রী তৃণা সাহার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যায়। এবার খড়কুটো-র জেঠাই বা গুনগুনের জেঠাশ্বশুর দুলাল লাহিড়ীর সঙ্গে নেচে সেই ভিডিও শেয়ার করলেন তৃণা। ভিডিওয় দেখা যাচ্ছে আও টুইস্ট করে গানে মন প্রাণ দিয়ে নাচছেন গুনগুন ও তার জেঠাই। খড়কুটোর সেটেই হচ্ছে সবটা। তবে ক্যামেরার পিছনে।
advertisement
advertisement
advertisement
ভিডিওটি শেয়ার করে তৃণা লিখেছেন, জেঠাই সেটের সবচেয়ে মিষ্টি মানুষ। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই সৌজন্য ও গুনগুনের দ্বিতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি। আর তার রেশ যে এখনও একই রকমের আছে তা ভিডিও দেখেই বোঝা যায়। সেট থেকে এমনই নানা রকমের ভিডিও শেয়ার করেন তৃণা।
advertisement
প্রসঙ্গত, এই সপ্তাহে টিআরপি তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে খড়কুটো। তবে সৌজন্য ও গুনগুনের বিয়ের সপ্তাহে টিআরপি বেড়েছিল তরতরিয়ে। ২ নম্বরেই জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina Saha: সৌজন্য নয়, খড়কুটো-র সেটে সবচেয়ে মিষ্টি মানুষ কে? নাচতে নাচতে ফাঁস করলেন তৃণা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement