advertisement

আমফানে ভেঙে পড়েছে অভিনেতা অঙ্কুশের বাড়ি, ছবি শেয়ার করলেন নায়ক

Last Updated:
#কলকাতা: ২০২০ সালের ২০ মে তারিখটা মনে রাখবে শহরবাসী । গত পাঁচ দশকে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি মহানগর । ২-৩ ঘণ্টার তাণ্ডবে সব শেষ । কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ‘দ্য সিটি অব জয়’ । বুধবার দুপুর থেকে কলকাতা জুড়ে শুরু হয় ঝড়ের আগমণ । সেই আগমণই প্রলয়ে রূপান্তরিত হয় সন্ধেবেলা । প্রবল ঝড়ো হাওয়া আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি চলে রাতভর । হাওয়া অফিস জানাচ্ছে, রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টার মধ্যেই ২২২ মিমি বৃষ্টিপাত হয়েছে মহানগরীতে । দমদমে হাওয়ার গতিবেগ ছিল সর্বোচ্চ ১৩৩ কিমি প্রতি ঘণ্টায় ।
ভয়ঙ্কর এই ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরার বাড়িও । ভেঙে পড়েছে বাথরুমের ছাদ । বাথরুমের ফলস শিলিং খুলে ঝুলছে গিজারের উপর । সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়ক । লিখলেন, ‘ঘূর্ণিঝড়, না ভূমিকম্প... ।’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমফানে ভেঙে পড়েছে অভিনেতা অঙ্কুশের বাড়ি, ছবি শেয়ার করলেন নায়ক
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement