advertisement

Gourab Roy Chowdhury: হাতের টিউমর মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল! অস্ত্রোপচার হল অভিনেতা গৌরবের

Last Updated:

Gourab Roy Chowdhury: গৌরবের ডান হাতের কনুইয়ে একটি টিউমর অনেকদিন ধরেই বাসা বেঁধেছিল । সেটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল ।

#কলকাতা: ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে তিনি জমিয়ে অভিনয় করছিলেন । অনেকেরই প্রিয় পাত্র তিনি, টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরি (Gourab Roy Chowdhur) । আচমকাই শেষ হয়ে যায় ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকটি । তাঁর পিছনের একটা বড় কারণ ছিল নিরুপমার স্বামী, পর্দার ‘আবির’-এর হঠাৎ অসুস্থতা । সদ্যই বড় একটি অস্ত্রোপচার হল তাঁর । তবে ভাল খবর, তাঁর অপারেশনটি সফলভাবে হয়েছে । অভিনেতার শারিরীক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল ।
হাসপাতাল থেকেই কয়েকটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরব । হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । নিজের চিকিৎসক, বাবা-মা, বন্ধুবান্ধব ও সমস্ত ভক্তদের অনেক ধন্যবাদ জানিয়েছেন তিনি । তাঁর সুস্থ হওয়ার পিছনে চিকিৎসকদের ভূমিকা কতটা, তাও লিখেছেন ।
advertisement
advertisement
গৌরবের ডান হাতের কনুইয়ে একটি টিউমর অনেকদিন ধরেই বাসা বেঁধেছিল । প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হত এর কারণে । চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন অস্ত্রোপচার করার । অবশেষে সেই অপারেশন সফল হয়েছে । অভিনেতা জানিয়েছেন, আগামী ১ মাস বিশ্রামে থাকবেন তিনি । তারপর আবার রিল লাইফে ফিরবেন অভিনেতা । এই ক’টা দিন পুরনো সিনেমা দেখে আর কবিতা পড়েই অবসর সময় কাটাতে চান পর্দার ‘আবির’ ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gourab Roy Chowdhury: হাতের টিউমর মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল! অস্ত্রোপচার হল অভিনেতা গৌরবের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement