advertisement

সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে ! আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর !

Last Updated:

বাঙালির আরেক হার্টথ্রব, মনের মানুষ, সন্তু মুখার্জী চলে গেলেন ।

#কলকাতা:দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় নিজের গল্ফগ্রিনের বাড়িতে সন্ধ্যে ৭:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। আজ রাতেই করা হবে শেষ কৃত্য।
অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে বর্ষিয়ান অভিনেতার মৃত্যু খবর শুনে শোকাহত হয়ে লিখলেন, " বাঙালির আরেক হার্টথ্রব, মনের মানুষ, সন্তু মুখার্জী চলে গেলেন । আপনার হাসিমুখ অনেক মন খারাপ কে ভালো করে দিত সন্তু কাকু । ভালো থাকবেন ।" এই পোস্টের নীচে সকলেই শোক প্রকাশ করেছেন। অনেকেই মেনে নিতে পারছেন না অভিনেতার মৃত্যু। সন্তু মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৯ বছর। কয়েকদিন আগে অসুস্থ হন তিনি। তার আগে পর্যন্ত টলিউডে বিশেষকরে সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাঁকে। তাঁর এই চলে যাওয়াতে শোকের ছায়া নামল কলকাতায়।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে ! আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement