advertisement

ফের অস্বস্তি! অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

Last Updated:

গাড়ির সামনের সিটে সে দিন ছিলেন মডেল-অভিনেত্রী সোনিকা সিং চৌহান ৷ চালকের আসনে ছিলেন স্বয়ং অভিনেতা ৷ প্রবল ধাক্কা সামলাতে না পেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিকার ৷

#কলকাতা: হাইকোর্টে অস্বস্তিতে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ বুধবার হাইকোর্টে বিক্রমের আবেদন খারিজ হয়ে গেল ৷ ৩০৪ (২) ধারা থেকে অব্যাহতি নয় বিক্রমকে, এমনটাই সাফ জানিয়ে দিল আদালত ৷ নিম্ন আদালতকে দ্রুত চার্জ গঠনের নির্দেশ দিলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ ৷
২০১৭-র ২৯ এপ্রিল ভোর রাতে রাসবিহারীর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েন বিক্রম ৷ গাড়ির সামনের সিটে সে দিন ছিলেন মডেল-অভিনেত্রী সোনিকা সিং চৌহান ৷ চালকের আসনে ছিলেন স্বয়ং অভিনেতা ৷ প্রবল ধাক্কা সামলাতে না পেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিকার ৷ এরপরেই বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কলকাতা পুলিশ ৷ কিন্তু সোনিকার মৃত্যুর পর থেকেই বিক্রম দাবি করতে থাকেন, তিনি সে সময় মদ্যপ ছিলেন না ৷ গাড়িও সাধারণ গতিতেই চলছিল ৷ তাই তাঁকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক ৷ কিন্তু প্রথম থেকেই বিক্রমের এই দাবিকে মিথ্যে বলেছিল সোনিকার পরিবার ৷
advertisement
দেখুন গ্রেফতার হওয়ার সময় বিক্রমের সেই ভিডিও:
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের অস্বস্তি! অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement