advertisement

রূপমের সুরে নচিকেতার গান, ষড়রিপু২-তে নতুন টুইস্ট...

Last Updated:
#কলকাতা: একসঙ্গে রূপম ইসলাম ও নচিকেতা চক্রবর্তী ৷ বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার রূপমের সুরে প্লেব্যাক করলেন নচিকেতা ৷ রকের সঙ্গে মিলে গেল জীবনমুখী ঘরানা ৷ যদিও দুটির মধ্যেই পুরোদস্তুর প্রতিবাদ ৷ জীবনের পাওয়া-না পাওয়া, দুঃখ, ব্যর্থতা, সাফল্য, দারিদ্র যেমন ফুটে ওঠেছিল এক সময় জীবনমুখিতে, তেমনই বাংলা রক মিউজিকে বিপ্লব ঘটেছিল নয়ের দশকের শেষের দিকে ৷ প্রথমটা নচিকেতা ৷ দ্বিতীয়টা রূপম ৷ আদপে দুক্ষেত্রেই সমৃদ্ধ হয়েছে বাংলা গান ৷
এই যুগলবন্দিই এবার একসঙ্গে ৷ তবে এখানে কোন প্রতিবাদ নেই ৷ ক্লাসিক্যালই মিলিয়ে দিল এই বাংলা গানের জনপ্রিয় সুরকারকে ৷ পরিচালক অয়ন চক্রবর্তীর পরবর্তী ছবি ষড়রিপু২ জতুগৃহ ছবির জন্য তৈরি হল এই জুটি ৷ ছবির সুরের দায়িত্বে রূপম ৷ পরিচালক অয়ন ও রূপমের চিন্তাভাবনায় ছবিতে নচিকেতার গান উপহার পাবেন দর্শকরা ৷
advertisement
advertisement
ছবির মূল চরিত্রে মেঘা ৷ অভিনয়ে অরুনিমা ৷ ছবিতে মেঘার বাবার মৃত্যুর প্রেক্ষাপটে আসবে এই গানটি ৷ আপাতত ষড়রিপু২ জতুগৃহ ছবি মুক্তির অপেক্ষায় থাকলাম আমরা ৷ ষড়রিপু2
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রূপমের সুরে নচিকেতার গান, ষড়রিপু২-তে নতুন টুইস্ট...
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement