advertisement

সাংসদ হওয়ার পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন মিমি-নুসরত

Last Updated:

ছবির নাম ‘এসওএস কলকাতা’ । ছবিতে মিমি-নুসরত ছাড়াও রয়েছেন যশ দাশগুপ্ত ।

#কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় নায়িকার আসন থেকে হঠাৎ চেয়ার বদলে সাংসদের কুর্শিতে বসেছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । একজন যাদবপুরের সাংসদ, অন্যজন বসিরহাটের । কিন্তু তা বলে বিনোদন দুনিয়াকে বিদায় জানাননি সুন্দরী তারকা সাংসদরা । তবে দুই সাংসদ’কে একসঙ্গে পর্দায় দেখা যায়নি এর আগে ।
আগে একসঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করলেও সাংসদ হওয়ার পর তাঁদের একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি । এ বার সেই বহু প্রতিক্ষীত ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে ।
advertisement
advertisement
ছবির নাম ‘এসওএস কলকাতা’ (SOS Kolkata) । ছবিতে মিমি-নুসরত ছাড়াও রয়েছেন যশ দাশগুপ্ত । তবে ছবির পোস্টারে নেই মিমি-নুসরত । একটি ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে একটি বাচ্চা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে যশকে । এ বছরই পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি।
advertisement
সম্প্রতি, নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন অভিনেত্রী এনা সাহা। এসওএস কলকাতা (SOS Kolkata) এনার প্রযোজনা সংস্থা জারিক এন্টারটেইনমেন্ট-এর প্রথম ছবি। এনার সঙ্গে এই ছবিতে যৌথভাবে প্রযোজনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাংসদ হওয়ার পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন মিমি-নুসরত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement