advertisement

কাছে নেই স্বামী, সৃজিতকে মিস করছেন নববধূ মিথিলা! সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দু’জনের

Last Updated:

আফ্রিকা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷

#কলকাতা: সদ্যই শেষ হয়েছে জমকালো রিসেপশন পর্ব ৷ ঘরোয়া বিয়ের পর ফেব্রুয়ারির শেষ দিকে কলকাতায় ছিল রিসেপশন পর্ব ৷ তারপরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিং শেষ করতে আপ্রিকায় উড়ে গিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ অন্যদিকে, মিথিলাও ঢাকায় ফিরে গিয়েছেন নিজের কাজে ৷ কিন্তু নবদম্পতি এখন একে অপরকে চোখে হারাচ্ছেন ৷
তাই আফ্রিকা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷
‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর গোটা টিম নিয়ে সৃজিত এখন আফ্রিকায় ৷ সেখান থেকেই একটি ছবি ট্যুইট করেছিলেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছে, সৃজিত নিজেই যেন আফ্রিকার রাজা সেজেছেন ৷ জেব্রা আর বাঘের ছালের তৈরি সিংহাসন, তাতে আবার মোষ, হরিণের মাথা, সৃজিতের হাতে একটা লাঠি...রাজকীয় পোজ দিয়েছেন তিনি ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি’।
advertisement
advertisement
সেই ছবিটি রিট্যুইট করে মিথিলার কমেন্ট ‘‘আমি তাঁকে বলেছিলাম, আমি আফ্রিকা খুব ভালবাসি ৷ ও সেটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাছে নেই স্বামী, সৃজিতকে মিস করছেন নববধূ মিথিলা! সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দু’জনের
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement