advertisement

কলকাতায় কোহিনুর! মুক্তি পেল ট্রেলার...

Last Updated:
#টলিউড: কলকাতার সঙ্গে বহুমূল্য কোহিনুরের কী সম্পর্ক জানেন? নিশ্চয়ই জানেন না। কিন্তু ভাবুন তো সেই কোহিনুর যদি কলকাতায় আসে? মানেটা কী! কলকাতাতে তো হিরে পাওয়া যায়, তা নিয়ে এত মাথা ব্যথা কিসের? মাথা ব্যথার কারণ আছে বইকি। পরিচালক শান্তনু ঘোষ এ সব নিয়েই গল্প ভেবেছেন। তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় কোহিনুর’। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সাত্যকি বসু। সাত্যকি ইতিহাসবিদ।কোহিনুরের ইতিহাসচর্চাতেই তাঁর মন। কলকাতায় কি কোহিনুর রয়েছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে এক রহস্যের উন্মোচন করেন তিনি। পরিচালক শান্তনু বলছেন, ‘হিস্টোরিক্যাল মিস্ট্রিই এই ছবির মূল বিষয়। টলিউডে ইতিহাস নিয়ে গোয়েন্দা গল্প সে ভাবে দেখা যায়নি। সেই অভাবই পূরণ করবে এই ছবি। তবে ছবিটা দর্শক নিলেই হবে সার্থকতা।’
advertisement
advertisement
সৌমিত্রর পাশাপাশি ছবিতে দেখা যাবে টলিউডের আর এক বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দকে। তাঁর চরিত্রটির নাম তাপসরঞ্জন। সৌমিত্র, বরুণ ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, অঙ্কিতা মজুমদারের মতো শিল্পীরাও থাকছেন এই ছবিতে। ছবিতে দেখা যাবে অনুপ পানকেও ৷ ছবিতে সৌমিত্রের সহকারীর চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ এই ছবির প্রয়োজকও অনুপ পান ৷ আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় কোহিনুর! মুক্তি পেল ট্রেলার...
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement