advertisement

আবার কৌশিক-ঋত্বিক জুটি, সঙ্গে সোহিনী-অর্জুন, ছবির নাম 'কাবাড্ডি কাবাড্ডি'

Last Updated:

ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷

#কলকাতা: মুম্বই হিন্দি ছবি মনোহর পান্ডে ছবির শ্যুট শেষ করে ফের বাংলা ছবি শ্যুট শুরু করছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷ ছবির নাম কাবাড্ডি কাবাড্ডি৷ অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী ও সোহিনী সরকার৷ সমাজের প্রান্তিক মানুষদের গল্প বলেন কৌশিক৷ বারবার এই সব মানুষের জীবন জীবিকার গল্প তিনি তুলে ধরেছেন সেলুলয়েডে৷ এবার গ্রামীণ ও দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত কাবাডি খেলা কৌশিকের ছবির বিষয়বস্তু৷ একদিকে হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনে, অন্যদিকে নগরায়ণের পথে পা বাড়ানোর মধ্যে প্রতিদিনের লড়াই, ক্রমাগত দ্বন্দ্বের কথা উঠে আসবে কৌশিকে নতুন ছবিতে৷
আবারও কৌশিক-ঋত্বিক জটি বাঁধছে কাবাড্ডি কাবাড্ডি ছবির জন্য৷ ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ বোলপুরে ছবির কিছু অংশের শ্যুটিং হবে৷
প্রথমে অভিনেতা অঙ্কুশের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা ছিল কৌশিকের৷ অনেক দূর কথাও এগোয়ে৷ তারপর যদিও অঙ্কুশ থাকছেন না ছবিতে৷ লকডাউনের আগে দু’টি ছবি নির্দেশনার কাজ করে ফেলেছেন কৌশিক৷ তারপর শেষ করেছেন তাঁর হিন্দি ছবি৷ এবার তাঁর পরবর্তীর ছবির থিম স্পোর্টস৷ কাবাডি নামক খেলাটির পুণরায় জৌলুস ফিরছে৷ আইপিএলের মতো এই খেলার জনপ্রিয়তা বেড়েছে বলিউড স্টারদের হাত ধরে৷ কারণ তাঁরা টিম তৈরি করে আন্তর্জাতিক মানের খেলা নিয়ে আসছেন দর্শকদের সামনে৷ হচ্ছে কাবাডি চ্যাম্পিয়ানশিপ৷ এই খেলার থিম সং গেয়েছেন অমিতাভ বচ্চন৷ অভিষেক বচ্চনের টিম নিয়ে নেকফ্লিক্সে তৈরি হয়েছে একটি তথ্যচিত্রও৷ এরপর জাতীয় পুরস্কার প্রাপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি যে কাবাডির প্রতি উৎসাহ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য৷ কাবাডি এবং তাঁকে জড়িয়ে এক জীবনধারার কথাই বলবেন কৌশিক৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আবার কৌশিক-ঋত্বিক জুটি, সঙ্গে সোহিনী-অর্জুন, ছবির নাম 'কাবাড্ডি কাবাড্ডি'
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement