advertisement

দুই ছেলে-মেয়ে নিয়েই ছাদনাতলায় বসতে চলেছেন জুন মালিয়া!

Last Updated:
#কলকাতা: টলিউডে বিয়ের সানাই জোরকদমেই বাজছে ৷ মাস কয়েক আগেই সাত পাকে বাঁদা পড়েছেন নায়িকা-সাংসদ নুসরত জাহান ৷ ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি ৷ এবার আরও এক ব্যবসায়ীর ঘরে যেতে চলেছেন টলিউডের আরও এক জনপ্রিয় নায়িকা ৷
তিনি জুন মালিয়া ৷ বয়স যাঁর শরীরে-মনে আঁচও ফেলতে পারেনি ৷ এবার নাকি ছাদনাতলায় বসতে চলেছেন সেই জুন ৷ ২৩ বছর ধরে বাংলার ছোট থেকে বড় পর্দায় তাঁর সমান দাপট। শোনা যাচ্ছে নাকি আগামী পয়লা ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি ৷
জুনের এক ছেলে, এক মেয়ে ৷ তারাও এখন বড় হয়ে গিয়েছে ৷ বহুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে জুনের ৷ তারপর থেকে একা হাতে ছেলে-মেয়েকে বড় করে তুলছেন তিনি ৷ তবে এবার দীর্ধদিনের বয়ফ্রেন্ড সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান নায়িকা ৷ সৌরভ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ৷ শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সান্নিধ্যেই ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়বেন জুন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুই ছেলে-মেয়ে নিয়েই ছাদনাতলায় বসতে চলেছেন জুন মালিয়া!
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement