advertisement

Viral: ছোট্ট ঝিলিক আজ অনেক বড়, তার নাচে কাঁপল নেট দুনিয়া, দেখুন ভিডিও

Last Updated:

মাত্র ৩ বছর বয়স থেকে অভিনয়ের হাতেখড়ি হয় তিথির (Tithi Basu)৷

#কলকাতা: তোমায় ছাড়া ঘুম আসে না মা...এই গানের লাইনগুলো সম্ভবত এখনও কেউ ভোলেননি৷ সুপারহিট মা ধারাবাহিকের (Maa Serial) মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয় ছোট্ট ঝিলিক(Jhilik) ৷ যার নাম আসলে তিথি বসু৷ তবে এখনও তিথি নিয়, তাকে ঝিলিক বলেই চেনে সকলে৷ ২০০০ সালে তিথির জন্ম৷ তিনি ইয়ং লেডি৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যাও কম নয়৷ এখন সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিদিনই ছবি বা ভিডিও শেয়ার করেন৷ সম্প্রতি তাঁর এমনই একটি নাচের ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে৷ ইনস্টাগ্রামে কিছু কিছু গানের সঙ্গে নাচের ট্রেন্ড বেশ জনপ্রিয় হয় (Viral video)৷ তেমনই একটি গান বেছেছেন তিথি৷ হট প্যান্ট ও ক্রপ টপ পরে একেবারে গানের তালে তালে দারুণ নাচছেন তিনি৷ তাঁর এনার্জিও চোখে পড়ার মতো৷ চুল বাধা, হাত-পা ছুড়ে হিপ হপ ডান্সে মন কাড়ছেন ঝিলিক থুড়ি তিথি৷ যা দেখে মন মজেছে নেটিজেনদের৷
advertisement
advertisement
advertisement
মাত্র ৩ বছর বয়স থেকে অভিনয়ের হাতেখড়ি হয় তিথির৷ তবে ২০০৯ মা ধারাবাহিকের মধ্যমে তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ৷ সেই সময় ছোট্ট ঝিলিকের পারিশ্রমিকও নেহাত কম ছিল না৷ এপিসোড পিছু ৭ হাজার টাকা করে পেত সেই সময়৷ জিডি বিড়লা স্কুলের ছাত্রী ঝিলিক স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে৷ সাইকোলজির ছাত্রী তিনি৷ অভিনয় যেন তাঁর স্বভাবজাত৷ এতটাই ছোট থেকে অভিনয়ের সঙ্গ তাঁর সম্পর্ক৷ তবে কখনও কোনও অভিনয়ের প্রশিক্ষণ নেননি তিনি৷ বর্তমানে স্ক্রিনে কিছুটা কম দেখা গেলেও, তাঁকে শেষবার দেখা গিয়েছিল ময়ূরপঙ্খী ধারাবাহিকে৷ বাংলাদেশের একটি ছবিতেও তিনি অভিনয় করেছেন৷ বর্তমানে তিথির বয়ফ্রেন্ডও রয়েছে৷ এবং তাঁকে নিয়ে পোস্টও দেন তিনি৷ বিশেষ এই বন্ধুর নাম দেবায়ুধ পাল৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: ছোট্ট ঝিলিক আজ অনেক বড়, তার নাচে কাঁপল নেট দুনিয়া, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement