advertisement

হাতে শাঁখা-পলা...হলুদ লাগল গায়ে, সাদা শাড়ি-পাঞ্জাবীতে সাজলেন ইমন-নীলাঞ্জন

Last Updated:

বিয়ের সন্ধ্যায় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাউন করা পোশাক পরবেন কপোত-কপোতি।

#কলকাতা: অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ইমন চক্রবর্তী! রবিবার সকালে লেক গার্ডেনসের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন নীলাঞ্জন ঘোষ- ইমন! আজ, ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে এ দিনই। আজ সকাল থেকেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে ! সামাজিক অনুষ্ঠান শুরুর আগে দু'হাত ভরে মেহন্দি পরলেন গায়িকা। হলুদ শাড়ি, সোনার গয়না, হাতভর্তি মেহন্দিতে ইমনকে চেনাই দায়...
মঙ্গলবার বেলা গড়াতেই যথারীতি শুরু হয়ে গেল গায়ে হলুদের আচার-নিয়ম । একই বাড়িতে যৌথভাবে বসেছে বরকনের বিয়ের আসর । ফলে একই ছাদনাতলায় জোড়ে এলেন গায়ে হলুদের অনুষ্ঠানে । ইমন পরেছিলেন সাদা কেরল কটন। সঙ্গে হলুদ রঙের মানানসই ব্লাউজ। কনের সঙ্গে পাল্লা দিয়ে বর পরেছেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি।
advertisement
advertisement
আজই বালিতে বসছে ইমন-নীলাঞ্জনার বিয়ের আসর, নিমন্ত্রিত থাকবেন সঙ্গীত ও সিনেমা জগতের অনেকেই। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাউন করা পোশাক পরবেন কপোত-কপোতি। ২০২০ সালের অক্টোবরে বাগদান সেরেছিলেন ইমন-নীলাঞ্জন। আংটি বদলের পর কেক কেটে হয়েছিল সেলিব্রেশন। এ বার অগ্নি সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়বেন দু’জনে ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতে শাঁখা-পলা...হলুদ লাগল গায়ে, সাদা শাড়ি-পাঞ্জাবীতে সাজলেন ইমন-নীলাঞ্জন
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement