advertisement

EXCLUSIVE: রতন কাহারকে ভিডিওকল বাদশার ! আবেগে চোখে জল শিল্পীর !

Last Updated:

লকডাউন মিটলেই রতন কাহারের সঙ্গে দেখা করবেন বাদশা। একসঙ্গে গাইবেন গান !

#কলকাতা: বাদশাহর সঙ্গে সরাসরি কথা বলতে চান ‘‌গেন্দা ফুল’‌ গানটির মূল রচয়িতা ও সুরকার রতন কাহার। News18 বাংলাকে ফোনে একথাই জানিয়েছিলেন শিল্পী। টিম বাদশাহর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে জানান তাঁরাও কথা বলতে আগ্রহী রতন কাহারের সঙ্গে। এর মধ্যে ইনস্টাগ্রাম লাইভে এসে গেন্দা ফুল গান বিতর্ক নিয়ে নিজের বক্তব্য পেশ করেছিলেন বলিউডের র‌্যাপার কিং। বৃহস্পতিবারই লোকশিল্পী রতন কাহার নিউজ 18 বাংলাকে ফোনে জানিয়েছিলেন টিম গেন্দা ফুলের তরফে ফোন এসেছিল তাঁর কাছে। আর্থিক সাহায্যের পাশাপাশি বাদশাহ নিজে তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিল তাঁরা। অন্যদিকে টিম গেন্দা ফুলের তরফেও নিউজ 18 বাংলাকে জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি যোগাযোগ করা হবে রতন কাহারের সঙ্গে।
প্রত্যাশা মতোই শুক্রবার রাতেই রতন কাহারকে ফোন করেন বাদশাহ, দু'জনের মধ্যে নানা কথা হয়। রতন কাহারের কাছে গানও শুনতে চান বাদশাহ। রতন কাহারের সমস্ত ব্যাঙ্ক ডিটেলস জেনে নেন বাদশাহের টিমের সদস্য। সেই সঙ্গে বাদশাহ জানিয়েছেন লক ডাউন মিটলেই রতন কাহারের সঙ্গে দেখা করবেন। একসঙ্গে গান গাইবেন, তৈরি করতে পারেন নতুন মিউজিক ভিডিয়োও। স্বভাবতই জীবনের শেষ বয়সে বাদশাহের মতো শিল্পীর থেকে সম্মান ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে আবেগে কেঁদে ফেলেন রতন কাহার।
advertisement
advertisement
DEBAPRIYA DUTTA MAJUMDAR
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
EXCLUSIVE: রতন কাহারকে ভিডিওকল বাদশার ! আবেগে চোখে জল শিল্পীর !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement