advertisement

টেলি নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে 'টুম্পা সোনা'য় তুমুল নাচ 'এক আকাশের নীচে'র হিয়ার, নিমেষেই ভাইরাল ভিডিও

Last Updated:

'টুম্পা সোনা'য় নেচে রীতিমতো তাক লাগিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। বিয়ের সাজে তাঁর নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ বার 'টুম্পা' ম্যাজিক দেখালেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

#কলকাতা: 'টুম্পা সোনা'য় নেচে রীতিমতো তাক লাগিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। বিয়ের সাজে তাঁর নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ বার 'টুম্পা' ম্যাজিক দেখালেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। টুম্পা গানে জমিয়ে নাচলেন ওয়েব সিরিজ 'হোলি ফাক'-র দুই নায়িকা। ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিও পোস্ট করছেন 'এক আকাশের নিচে' ধারাবাহিকের উজানের স্ত্রী।
ড্রয়িং রুমে কালো টপ আর ডেনিমে উদ্যাম নাচলেন দুই অভিনেত্রীকে। দুজনে রীতিমতো স্টেপ ম্যাচ করে নেচেছেন। তবে শুধু নাচ নয়, গানের সঙ্গে গলা মেলাতেও দেখা গিয়েছে তাঁদের। তবে নাচ দেখলে বোঝাই যাবে রীতিমতো মহড়া দিয়েছেন দুই 'রিল' লাইফের বোন।
advertisement
advertisement
এ দিন ভিডিও শেয়ার করে অনামিকা ক্যাপশনে লেখেন, ‘কারণ টুম্পা এখন ট্রেন্ডিং-এ’। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে টুম্পা গানে ঠুমকা লাগালেন অনামিকা। প্রসঙ্গত, রেস্ট ইন প্রেম ওয়েব সিরিজের এই গান এখন হট কেক। ইউটিউবে গানের ভিউ ৪৭ মিলিয়ন পার করেছে। এই ভাসানগীতির জোয়ারে ভাসছেন আট থেকে আশির পাশাপাশি সেলিব্রিটিরাও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টেলি নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে 'টুম্পা সোনা'য় তুমুল নাচ 'এক আকাশের নীচে'র হিয়ার, নিমেষেই ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement