advertisement

চুলে জট ! চোখে মুখে ময়লা ! লকডাউনে একি দশা মীরের ! ছবি শেয়ার করলেন তিনি

Last Updated:

নিজের এই গৃহবন্দি দশা বুঝিয়েই মজার পোস্ট করলেন মীর।

#কলকাতা: মীর আফসর আলি। এই নামটা শুনলেই এক সদা হাস্য মুখ চোখের সামনে ভেসে ওঠে। মীর শুধু একজন ভাল অ্যাঙ্কার নন। অভিনেতাও বটে। সেই সঙ্গে তিনি তেড়ে গানটাও গাইতে পারেন। অর্নগল কথা বলে মানুষকে হাসাতে পারেন। রেডিওতে একাই টেনে নিয়ে যান গোটা একটা শো।
দেশজুড়ে লকডাউন চলাতে গৃহবন্দি মীরও। বন্ধ টিভি শো। বাড়ি থেকেই তাঁকেও করতে হচ্ছে কাজ। কবে কাটবে লকডাউন কিচ্ছু জানা যায়নি। আজ প্রধানমন্ত্রীর ভাষণের পর মানুষের মনে ফের উঁকি দেয় প্রশ্ন ? ৪ দফার লকডাউন হবে না তো দেশে? তিন দফার লকডাউন শেষ হবে ১৭ মে। সেই দিন জানা যাবে পরের লকডাউন হবে কি হবে না, সে বিষয়ে।
advertisement
advertisement
মোদির ভাষণের সময় মীর তাঁর ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে পুরো পাগলের মতো লাগছে। সেই সাজেই রয়েছেন তিনি। ছবির শ্যুটিংয়ের দৃশ্য এটি। ছবি পোস্ট করে তিনি লেখেন, "হ্যাঁ রে... লকডাউন ফোর নিয়ে কী বললো রে?" মজা করেই এই পোস্ট করেন মীর। লকডাউনে বন্দি থেকে মানুষের অবস্থা খুব খারাপ। কেউ ভুগছেন মানসিক অবসাদে। অনেকেই এক ঘেয়েমি কাটাতে অনেক কিছুই করছেন। কিন্তু কবে যে করোনা মুক্তি ঘটবে তা জানা নেই কারও। তাই নিজের এই গৃহবন্দি দশা বুঝিয়েই মজা করে পোস্ট করলেন মীর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুলে জট ! চোখে মুখে ময়লা ! লকডাউনে একি দশা মীরের ! ছবি শেয়ার করলেন তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement