advertisement

৯ বছর হল বিয়ের, নায়ক জিৎ তো একই রকম,কতটা পাল্টালেন তার স্ত্রী?দেখুন আদুরে ভিডিও

Last Updated:

বিয়ের বছর খানেক বাদে জিৎ-মোহনার জীবনে আসে তাদের মেয়ে৷

#কলকাতা: ২০১১-এ বিয়ে হয়েছিল মোহনার সঙ্গে বিয়ে হয়েছিল জিতের৷ জিৎ টলিউড ইন্ডাস্ট্রির নামী নায়ক৷ তবে সেভাবে মোহনার কোনও আলাদা পরিচয় ছিল না৷ তিনি ছিলেন এক স্কুলের শিক্ষিকা৷ এমনকি কলকাতার নয়, লখনউয়ের৷ প্রবাসী এই সুন্দরীকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন নায়ক৷ তার আগে স্বস্তিকা-জিতের সম্পর্ক নিয়ে কিছুটা গুঞ্জন উঠেছিল৷ তবে সেসব গুঞ্জন দূরে সরিয়ে তাঁর জীবনে আসেন মোহনা৷ খুব সুন্দরী তিনিও, কোনও নায়িকার থেকে কম নন৷ তবে কোনও দিন স্ক্রিনে আসেননি তিনি৷ বাড়ির সব দায়িত্ব তারই ওপর৷ হিরোর স্ত্রী হওয়া তো মুখের কথা নয়৷ কাজের সময় থেকে শুরু করে নানা রকমের রিপোর্ট, অভিনেতা জীবনের সব ভাল-খারাপ মেনে নিতে হয় স্ত্রীকে৷
Jeet and Mohona at their wedding Jeet and Mohona at their wedding
বিয়ের বছর খানেক বাদে জিৎ-মোহনার জীবনে আসে তাদের মেয়ে৷ ৯ বছর পার করল তাদের দাম্পত্য জীবন৷ বেশ সুখের সংসার তাদের৷ এই প্রথমবার স্ত্রীর সঙ্গে চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জিৎ৷ লিখলেন জনসমক্ষে প্রেম দেখালে ক্ষতি কী! এবং শেয়ার করলেন একটা মিষ্টি ভিডিও!
advertisement
advertisement
স্ত্রী ও মেয়েকে পাশে বসিয়ে কাটা হল কেক৷ তিনজনেই একসঙ্গে কেক কাটলেন৷ জিৎ-মোহনা দু’জনের মুখেই হাসি৷ আর যেন মনে মনে এই প্রার্থণা, এমন ভালবাসা থাকুন সারা জীবন৷ দেখুন সেই ভিডিও...
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৯ বছর হল বিয়ের, নায়ক জিৎ তো একই রকম,কতটা পাল্টালেন তার স্ত্রী?দেখুন আদুরে ভিডিও
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement