Tollywood Actress Hospitalized: গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি রণিতা, আচমকা কী হল 'বাহামণি'র? উদ্বিগ্ন ভক্তরা
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Tollywood Actress Hospitalized: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 'বাহামণি' অভিনেত্রী রণিতা দাস। এই মুহূর্তে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকে দেখা যাচ্ছে রণিতাকে। সেই শ্যুটিং ফ্লোরেই নাকি আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘বাহামণি’ অভিনেত্রী রণিতা দাস। এই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে রণিতাকে। সেই শ্যুটিং ফ্লোরেই নাকি আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শনির গোচরে কাঁপবে দুনিয়া, এক ইশারায় ৩ রাশির ঘুম উড়িয়ে দেবেন শনিদেব, জীবন ‘নরক’ কাদের?
জানা গিয়েছে, অসুস্থতার পর রুটিন চেকআপের জন্য নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন রণিতা। বর্তমানে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বৃহস্পতিবার অভিনেতাকে ছেড়ে দেওয়া হতে পারেও বলেই খবর। তবে তার আগে রণিতার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে।
advertisement
বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়। নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতা এবং সুন্দর মুখের গঠন, তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এখনও সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহামনি নামে। সেইসময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। তাহলে হঠাৎ এমন কী হল জনপ্রিয়তার শিখরে আসে পর্দা থেকে হারিয়ে গেলেন সকলের প্রিয় রণিতা দাস ।
advertisement
advertisement
ধন্যিমেয়ে ধারাবাহিককে অভিনয় করার সময়ই তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। এই ধারাবাহিকটিতে তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। এছাড়াও ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, অনুশ্রী দাস, অরিন্দম শীল, মাধবী মুখোপাধ্যায়, অনুরাধা রায়, মঞ্জুশ্রী গাঙ্গুলি, দিগন্ত বাগচী সহ একঝাঁক জনপ্রিয় টলি তারকা। ২০১১ সালে স্টার জলসায় শুরু হয়েছিল ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শুরু থেকেই বাহা এবং অর্চির কাহিনিকে অনেক ভালবাসা দিয়েছিলেন দর্শকরা। শেষ কয়েকবছর যদিও বেশ কয়েকটা সিনেমাতে দেখা গেছে তাঁকে। তবে ছোটপর্দায় ইস্টিকুটুমের পর আর দেখা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 5:21 PM IST









