advertisement

Saayoni Father Hospitalised: বড় অঘটন সায়নীর পরিবারে! হাসপাতালে ভর্তি অভিনেত্রীর বাবা, আচমকা হলটা কী?

Last Updated:

Saayoni Father Hospitalised: দীপাবলি মিটতেই বড় অঘটন তৃণমূল সাংসদ সায়নী ঘোষের পরিবারে৷ হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের বাবা৷

হাসপাতালে ভর্তি সায়নীর বাবা
হাসপাতালে ভর্তি সায়নীর বাবা
কলকাতা: দীপাবলি মিটতেই বড় অঘটন তৃণমূল সাংসদ সায়নী ঘোষের পরিবারে৷ হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের বাবা৷ অভিনেত্রী নিজেই একথা জানিয়েছেন ভক্তদের৷
সম্প্রতি সায়নী নিজের সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন৷ ছবিতে অভিনেত্রীর বাবার হাতে স্যালাইনের নল, হাসপাতালের বিছানায় শুয়েও হাসিমুখে পোজ দিতে দেখা গেছে৷ ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তাও শেয়ার করেছেন সায়নী৷ যেখানে লেখা রয়েছে, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে,তোমার নামেই যতো জোছনা নিলাম। ভেতরে বাহিরে, দহণে বা ধারণে,আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম’৷
advertisement

View this post on Instagram

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

advertisement
advertisement
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক হাসপাতালে বেশ কিছুদিন ধরেই ভর্তি রয়েছেন সায়নীর বাবা৷ তবে কী হয়েছে সায়নীর বাবার তা এখনও জানা যায়নি৷ সায়নীর বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে। বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. দেবরাজ যশের তত্ত্বাবধানে আপাতত রয়েছেন তিনি।
advertisement
উল্লেখ্য, বছর শুরুতেই মাকে হারিয়েছেন সায়নী৷ মা চলে যাওয়ার পর এখন বাবাই তার জীবনের সবটা জুড়ে রয়েছে৷ এর মধ্যেই বাবার অসুস্থতায় মন খারাপ নায়িকার৷ তবে সায়নীর বাবার শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল৷ হাসপাতাল সূত্রের খবর, খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে অভিনেত্রীর বাবা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saayoni Father Hospitalised: বড় অঘটন সায়নীর পরিবারে! হাসপাতালে ভর্তি অভিনেত্রীর বাবা, আচমকা হলটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement