advertisement

কিশোর কুমারের সাত অবতার নিয়ে এ বার অনুষ্ঠিত হবে 'তোমায় পড়েছে মনে'

Last Updated:

থিজম ইভেন্টসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। করোনার জন্য এ বার এই অনুষ্ঠান হবে ভার্চুয়ালি।

#কলকাতা: হল কনসার্টের ক্ষেত্রে হয়ে চলা দীর্ঘতম রেট্রো মিউজিকের অনুষ্ঠানের মধ্যে অন্যতম থিজম ইভেন্টসের "তোমায় পড়েছে মনে"। এ বছর এর সপ্তম মরসুম উপস্থাপনা হতে চলেছে আগামী ৪ অগষ্ট, সন্ধ্যা ৭ টা থেকে, থিজম ইভেন্টসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। করোনার জন্য এ বার এই অনুষ্ঠান হবে ভার্চুয়ালি।
কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সুরের মাধ্যমে ফেলে আসা সময়ের সাতজন  সুপারস্টারের গানে  চলচ্চিত্রের স্বর্ণযুগকে পুনরজ্জীবিত করার জন্য থিজম প্রস্তুত। করোনাকালে সব হল বন্ধ।  সিম্ফনি, মেলোডি, হারমোনি নিয়ে হাজির "তোমায় পড়েছে মনে" এর আরেকটি দুর্দান্ত মরসুম। সংগীতের কিংবদন্তি কিশোর কুমারের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করতে থিজম ইভেন্টসের এ বার ভার্চুয়াল অনুষ্ঠান। সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে এ বারের নিবেদন "অবতার" থিম। সাতজন পর্দার সুপারস্টার, যাঁদের জন্য কিশোর গেয়েছেন অসংখ্য মনে রাখার মতো গান।
advertisement
থিজম ইভেন্টসের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং মারফ‍ৎ একটি ভার্চুয়াল কনসার্ট, যেখানে আমরা ভারতীয় চলচ্চিত্রের সাতজন আইকনকে শ্রদ্ধা জানাবো। যাঁদের জন্য কিশোর কুমার বহুবার প্লেব্যাক করেছিলেন আর এর মধ্যে একজন কিংবদন্তি তিনি নিজেই।
advertisement
বাকিরা হলেন দেব আনন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, ঋষি কাপুর এবং রণধীর কাপুর। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন অমিত গঙ্গোপাধ্যায়, সুজয় ভৌমিক, সপ্তক ভট্টাচার্য, রাহুল দেব, ত্রিজয় দেব, দেবরূপ রাহা, মল্লার কর্মকার, দ্বৈতকন্ঠে স্বর্ণালী বসু, চন্দ্রিকা ভট্টাচার্য প্রমুখ। সঞ্চালনায় থাকছেন কৌশিক । আগামী বছর স্বমহিমায় আবার প্রেক্ষাগৃহে ফিরতে পারে সকলের বিশেষ প্রিয় এই অনুষ্ঠান সেই কমনাই করছেন উদ্যোক্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কিশোর কুমারের সাত অবতার নিয়ে এ বার অনুষ্ঠিত হবে 'তোমায় পড়েছে মনে'
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement