advertisement

এই মানুষটিই আমার জন্য কেন পারফেক্ট? প্রয়াত স্বামী চিরঞ্জিবী সরজাকে নিয়ে পোস্ট স্ত্রী মেঘনার

Last Updated:

ঠিক এরকমই সময়, চিরঞ্জিবীর স্ত্রী মেঘনারাজের ইনস্টাগ্রামে দেখা মিলল একটি পোস্টের ৷

#বেঙ্গালুরু: গোটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও ভাবতেই পারছে না যে তাঁদের প্রিয় নায়ক চিরঞ্জিবী সরজা আর নেই ৷ মাত্র ৩৯ বয়সে যে এভাবে তাঁর জীবন স্তব্ধ হয়ে যাবে তাও ভেবে পাচ্ছেন না সিনেপ্রেমীরা ৷ তার ওপর চিরঞ্জিবী সরজার স্ত্রী অভিনেতী মেঘনারাজ, তাঁদের প্রথম সন্তান৷ সব মিলিয়ে এই শোক কঠিনতর হয়ে উঠেছে ৷
ঠিক এরকমই সময়, চিরঞ্জিবীর স্ত্রী মেঘনারাজের ইনস্টাগ্রামে দেখা মিলল একটি পোস্টের ৷ যেখানে চিরঞ্জিবীর প্রতি তাঁর অগাধ ভালোবাসা উজাড় করে দিলেন মেঘনারাজ ৷
ইনস্টাগ্রাম পোস্টে চিরঞ্জিবী উদ্দেশ্যে মেঘনা লিখলেন, ‘মাঝে মধ্যে ভাবি এই মানুষ কেন এত সঠিক আমার জন্য ৷ তারপর ভাবি একটা বেঠিক ধাঁধাতেই সঠিক চিত্র পাওয়া যায় ৷’
advertisement
advertisement
advertisement
অভিনেতা চিরঞ্জিবীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া গোটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ সেই সময় হঠাৎ খবরে এল প্রয়াত অভিনেতা চিরঞ্জিবীর স্ত্রী অভিনেত্রী মেঘনারাজ মা হতে চলেছেন৷ খুব শীঘ্রই নাকি তাঁরা এ খবর ভাগ করে নিতেন তাঁদের ফ্যানদের সঙ্গে ৷ তবে সে আর হলো কোথায় ৷ প্রথম সন্তানকে নিজের চোখে না দেখতে পেয়েই চলে গেলেন চিরঞ্জিবী ৷
advertisement
কন্নড় ছবি ‘চিরু’, ‘সিনগ্র’, ‘আম্মা আই লাভ ইউ’ তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ তাঁর শেষ ছবি ‘রাজা মার্থান্ডা’র শ্যুটিং না শেষ করেই চলে গেলেন অভিনেতা চিরঞ্জিবী সরজা ৷ অভিনেতার অকাল মৃতুতে শোকের ছায়া দক্ষিণী সিনেমামহলে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই মানুষটিই আমার জন্য কেন পারফেক্ট? প্রয়াত স্বামী চিরঞ্জিবী সরজাকে নিয়ে পোস্ট স্ত্রী মেঘনার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement