advertisement

বাংলাদেশে জঙ্গি হামলা, মুখ খুললেন আমির খান

Last Updated:

এর আগে ইসলামের ‘কুরবানি’ ও ‘রোজা’ নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে পড়েছিলেন ইরফান খান ৷

#মুম্বই: এর আগে ইসলামের ‘কুরবানি’ ও ‘রোজা’ নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে পড়েছিলেন ইরফান খান ৷ এমনকী, বাংলাদেশে গুলশন এলাকায় হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর, ঘটনার তীব্র সমালোচনা করেছিলেন ইরফান খান ৷ আর এবার জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন আমির খান ৷
সম্প্রতি নিজের ছবির ‘দঙ্গল’-এর প্রোমোশনে এসে আমির খান সোজা সাপটা জানিয়ে দিলেন, ‘তীব্র নিন্দা করি এই ধরণের জঙ্গি হামলার ৷ যারা এই ধরণের ঘটনা ঘটায়, তারা অমানুষ ৷ তাদের কোনও ধর্ম নেই ৷ জঙ্গিরা মুসলিম, হিন্দু, শিখ, খ্রীষ্টান যা খুশি হতে পারে৷ কোনও নির্দিষ্ট ধর্মের মানুষ মানেই জঙ্গি তা নয় ৷ কারণ কোনও ধর্মই মানুষ মারার পক্ষে নয় ৷ জঙ্গির একটাই ধর্ম, তারা জঙ্গি ৷’
advertisement
তবে এত কিছু বললেও, জাকির নায়েক সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি নন আমির খান ৷ শুধু জানান, ‘আমার যা মতামত আমি তা বলেছি ৷ ’
advertisement
শুধু আমির নন, বৃহস্পতিবার শাহরুখ খানও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর মতে, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলাদেশে জঙ্গি হামলা, মুখ খুললেন আমির খান
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement