advertisement

Tathagata-Bibriti: মধ্যরাতে একসঙ্গে তথাগত-বিবৃতি, পোষ্যর জন্মদিনে ফাঁস গোপনীয়তা! তবে কি লিভ ইনে রয়েছেন?

Last Updated:

Tathagata-Bibriti: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোষ্য লাইকার তিন বছরের জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন তথাগত৷ বিবৃতিও পোষ্যর সঙ্গে ম্যাচিং পোশাক পরে আদরে ভরিয়ে দিয়েছেন৷ একসঙ্গে ছবি পোস্ট না করলেও মধ্যরাতে যে তারা দুজনে একসঙ্গে প্রিয় পোষ্যর জন্মদিন সেলিব্রেট করছেন তা সকলেই বুঝেছেন৷

কলকাতা: টলিপাড়ার অন্দরে কান পাতলেই অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় ও তথাগত মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন শোনা যায়৷ একে অপরের সঙ্গে ডেট করছেন সেটা সকলেও বললেও এ বিষয়ে মুখে পুরো কুলুপ এঁটেছেন তারকা জুটি৷ তবে এবার যেন সবকিছুর উর্ধ্বে চলে গেলেন তারা৷ রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত৷ প্রিয় পোষ্য লাইকার জন্মদিনে সবটা ফাঁস হয়ে গেল নেটদুনিয়ায়৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোষ্য লাইকার তিন বছরের জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন তথাগত৷ সাদা পাঞ্জাবি পরে পোষ্যদের নিয়ে বসে রয়েছেন তথাগত৷ কেক কেটে, মাথায় টুপি দিয়ে বেশ আড়ম্বরের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছেন অভিনেতা৷ পোষ্যদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে তথাগত লিখেছেন, তিনে পা লাইকার… মাঝরাতে শুটিংয়ের ফাঁকে জন্মদিন পালন৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে বিবৃতিও পোষ্যর সঙ্গে ম্যাচিং পোশাক পরে আদরে ভরিয়ে দিয়েছেন৷ একসঙ্গে ছবি পোস্ট না করলেও মধ্যরাতে যে তারা দুজনে একসঙ্গে প্রিয় পোষ্যর জন্মদিন সেলিব্রেট করছেন তা সকলেই বুঝেছেন৷ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন- লাইকা বাবুকে তৃতীয় জন্মদিনের শুভেচ্ছা৷ বেবির সঙ্গে রং মিলিয়ে পোশাক পরার চেষ্টা করেছে মা৷ এই ছবি যেন তাদের প্রেমের জল্পনাকে সিলমোহর দিল৷
advertisement
advertisement
মধ্যরাতে তাদের একসঙ্গে থাকা নিয়ে নেটিজেনদের অনেকের মনেই প্রশ্ন জাগছে তবে কি লিভ-ইন করছেন তথাগত ও বিবৃতি? যদি পুরোও বিষয়টি নিয়ে স্পিকটি নট৷ উল্লেখ্য, অভিনেত্রী দেবলীনার সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনে ইতি টেনেছেন তথাগত৷ যদিও এখনও আইনি ডিভোর্স হয়নি৷ তবে বর্তমানে আলাদাই থাকেন তারা৷ দেবলীনার সঙ্গে বিচ্ছেদের সময় থেকেই বিবৃতির সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জন ওঠে৷ তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সিলমোহর না দিলেও বিভিন্ন পোস্ট নিয়ে দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tathagata-Bibriti: মধ্যরাতে একসঙ্গে তথাগত-বিবৃতি, পোষ্যর জন্মদিনে ফাঁস গোপনীয়তা! তবে কি লিভ ইনে রয়েছেন?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement