advertisement

মৃত্যুর পর ছবি মুক্তি, তাপস পালকে বিশেষ শ্রদ্ধা বেগ ফর লাইফ ছবিতে, দেখুন ট্রেলার

Last Updated:

তাঁর তৈরি এই ছবির গল্পও এক ১০ বছরের কিশোরকে নিয়ে, যার কৈশোর হারিয়েছে ভিক্ষা করতে করতে৷

#কলকাতা: অভিনেতা বেঁচে থাকেন তাঁর কাজের মধ্যে দিয়েই৷ এই কথাটি সত্যি প্রমাণ করে মুক্তি পেল তাপস পাল অভিনীত ছবি বেগ ফর লাইফের ট্রেলার৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাপস পালকে৷ এই ছবির মাধ্যমে পরিচালক শুভেন্দু দাস শ্রদ্ধা জানালেন তাপস পালের প্রতি৷ মূলত সাধারণ মানুষের জীবন, জীবিকা নিয়েই ছবি বানান পরিচালক৷ ইতিমধ্যেই বেশ কিছু স্বল্পদৈর্ঘের ছবি, তথ্যচিত্র বানিয়ে ফেলেছেন তিনি৷
তাঁর তৈরি এই ছবির গল্পও এক ১০ বছরের কিশোরকে নিয়ে, যার কৈশোর হারিয়েছে ভিক্ষা করতে করতে৷ বস্তিতে জন্ম রাজুর৷ মা কোনও মতে রোজগার করে দিন চালান৷ বস্তির ডন শঙ্কর, যিনি আবার ভিক্ষুকদের মাথা হিসেবে কাজ করেন৷ ভিক্ষার নাম করে ছোট ছোট ছেলেমেয়ের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মতো অসাধু কাজও করে এই শঙ্কর৷
advertisement
advertisement
একসময় রাজু বুঝতে পারে যে তার মায়ের সঙ্গে শঙ্করের অবৈধ সম্পর্ক রয়েছে৷ যা কিছুতেই মানতে পারে না সে৷ মায়ের আয় করা অর্থ দিয়ে সে শুরু করে নেশা৷ শুরু হয় সংসারে অশান্তি৷ বাড়ি থেকে দূরে দূরে পালিয়ে বেড়াতে থাকে রাজু৷ ছেলেকে খুঁজতে শঙ্করের সাহায্য চান রাজুর মা৷ শঙ্কর তখন প্রস্তাব দেয় ছেলেকে খুঁজে দিলে ব্যবসার জন্য রাজুর শরীরের কোনও একটি অঙ্গ সে বিক্রি করবে৷ শেষ পর্যন্ত কী এই প্রস্তাবে রাজি হবেন রাজুর মা? তারই উত্তর দেবে বেগ ফর লাইফ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুর পর ছবি মুক্তি, তাপস পালকে বিশেষ শ্রদ্ধা বেগ ফর লাইফ ছবিতে, দেখুন ট্রেলার
Next Article
advertisement
East Bardhaman News: দুপুরে মাটিতে শুয়ে ঘুমোচ্ছিল ৪ বছরের শিশু, আচমকা মাথার উপর ভেঙে পড়ল ছাদের একাংশ! মর্মান্তিক পরিণতি
সরকারি আবাসনের ছাদ ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুর, কেতুগ্রামে গাফিলতির অভিযোগ
  • কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে ছাদ ভেঙে পড়ে

  • মৃত্যু হল মাত্র চার মাসের শিশু

  • এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement