advertisement

শরীরে ক্যানসারের ক্ষত ! ভিডিও শেয়ার করে বেঁচে থাকার গল্প শোনালেন তাহিরা কাশ্যপ

Last Updated:
#মুম্বই: অদম্য জীবন শক্তি ৷ ক্যানসারের মতো মারণ রোগও থামাতে পারেনি তাহিরাকে ৷ আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরার ক্যানসারে আক্রান্ত হয়ে কেটেছেন চুল৷ শরীরে চলেছে ছুরি-কাঁচিও ৷ তাতে কী হয়েছে ? এর জন্য কী আর জীবন থেমে যায় ! থামেওনি ৷ তাই সোশ্যাল নেটওয়ার্কে অনবরত ছবি পোস্টে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন তাহিরা ৷ শুধু তাই নয়, ফ্যাশন শোতেও দিব্য হেঁটেছেন মডেলদের সঙ্গে ৷ তবে তাহিরা একাই নন, এই জীবন শক্তি যেন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, সেই কারণেই বিশ্ব ক্যানসার দিবসে, সবাইকে বেঁচে থাকার নতুন মন্ত্র দিলেন তাহিরা কাশ্যপ ৷
ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছিলেন তাহিরা ৷ যেখানে তাহিরাকে দেখা গিয়েছিল টপলেস অবস্থায় ৷ যেখানে স্পষ্ট অপারেশনের দাগ ! ছবি পোস্ট করে তাহিরা লিখেছিলেন, ‘আজকে দিনটা আমার ৷ সবাইকে জানাই হ্যাপি ওয়ার্ল্ড ক্যানসার ডে ৷ আশা করি সবাই এ দিবসে উদযাপন করবে জীবনশক্তি দিয়ে ৷ এই দিনটা গোটা বিশ্বে সচেতনতা ছড়িয়ে দেওয়ার দিন ৷ আমার গায়ের ক্ষত চিহ্ন, আমার কাছে অহংকারের ৷ আর এই ছবি পোস্ট করার পিছনে একটাই উদ্দেশ্য একটাই, সবাইকে সচেতন করা ৷ সবাইকে হারতে না শেখার মন্ত্র জানিয়ে দেওয়া ৷ অদম্য জীবনশক্তি প্রদান করা ৷ ’
advertisement
তবে এবার লেখা পোস্ট নয় ৷ বরং একটি ভিডিও পোস্ট করেছেন তাহিরা ৷ যেখানে ক্যানসার আক্রান্ত হওয়ার পর বেঁচে থাকার কঠিন লড়াই তুলে ধরলেন তাহিরা ৷
advertisement
দেখুন সেই ভিডিও
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শরীরে ক্যানসারের ক্ষত ! ভিডিও শেয়ার করে বেঁচে থাকার গল্প শোনালেন তাহিরা কাশ্যপ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement