advertisement

চুরি করিনি আমরা, 'দোবারা' প্রসঙ্গে জবাব একতার, কলকাতার সম্মেলনে ক্ষুব্ধ তাপসীও

Last Updated:

তাপসীর মুখ শক্ত হয়ে যায় প্রশ্ন শুনে। সটান জবাব দেন, "তথ্যে ভুল রয়েছে। আমি ঠিক করে দিচ্ছি। আমাদের এই 'দোবারা' ছবিটি স্পেনীয় ছবি থেকে অনুপ্রেরিত নয়।''

#কলকাতা: সদ্য মুক্তি পাওয়া ছবি 'দোবারা' নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, অনুরাগ কাশ্যপ পরিচালিত, একতা কাপুর প্রযোজিত এই ছবির সঙ্গে নাকি মিল পাওয়া গিয়েছে স্পেনের একটি ছবি 'মিরাজ'-এর।
কলকাতায় হিন্দি ছবির প্রচারে এসেছিলেন ছবির নায়িকা তাপসী পান্নু, ছবির নায়ক পাভেল গুলাটি এবং একতা। সেখানেই তাপসীকে প্রশ্ন করা হয়, এই ছবি স্পেনীয় ছবি থেকে অনুপ্রেরিত কি?
advertisement
তাপসীর মুখ শক্ত হয়ে যায় প্রশ্ন শুনে। সটান জবাব দেন, "তথ্যে ভুল রয়েছে। আমি ঠিক করে দিচ্ছি। আমাদের এই 'দোবারা' ছবিটি স্পেনীয় ছবি থেকে অনুপ্রেরিত নয়। ওই ছবি তৈরি হওয়ার অনেক আগেই আমরা এই ছবির কাজ শুরু করেছি। কারণ আমরা সরকারি ভাবে এই চিত্রনাট্যটি কিনেছি৷ সেই চিত্রনাট্য নিয়েই কাজ করেছে স্পেনের ছবিটি। এবং তার পরে আমরাও। তাই আমি এটাই আশা করি, আপনারা প্রশ্ন করার আগে গবেষণা করে আসবেন৷"
advertisement
একই প্রশ্নের উত্তর দেন একতা। তাঁর কথায়, "আমরা কেউ চুরি করিনি। স্বত্ব কিনেছি টাকা দিয়ে। সেই চিত্রনাট্য ভিত্তি করেই ছবিটা বানানো হয়েছে। তাই আপনারা আসুন ছবিটা দেখতে।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুরি করিনি আমরা, 'দোবারা' প্রসঙ্গে জবাব একতার, কলকাতার সম্মেলনে ক্ষুব্ধ তাপসীও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement