advertisement

‘পিঙ্ক’ নিয়ে ট্যুইট প্রোমোশনে ব্যস্ত অমিতাভ !

Last Updated:

‘পিঙ্ক’ ছবি নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ ৷ ‘পিঙ্ক’কে রীতিমতো বছরের সেরা ছবির আখ্যাও দিয়েছেন অনেকেই ৷ ঠিক তেমনি ‘পিঙ্ক’ ছবি নিয়ে

#মুম্বই: ‘পিঙ্ক’ ছবি নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ ৷ ‘পিঙ্ক’কে রীতিমতো বছরের সেরা ছবির আখ্যাও দিয়েছেন অনেকেই ৷ ঠিক তেমনি ‘পিঙ্ক’ ছবি নিয়ে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও ৷ তাই প্রায় প্রতিটি মিনিটে ছবি নিয়ে নানা ট্যুইট করছেন অমিতাভ ৷
‘পিঙ্ক’ ছবি নিয়ে অমিতাভ ট্যুইট করেই যাচ্ছেন ৷ আর প্রত্যেকটি ট্যুইটে নিজের কথা নয়, বলছেন ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কথা ৷
একটি ট্যুইটে অমিতাভ লিখেছেন, ‘তাপসী পান্নু, ছবির শ্যুটিংয়ে সময় নিয়মিত বাসে যাতায়েত করতেন ৷ চরিত্রের গভীরতা বোঝার জন্যই তাপসী এরকমটি করেছিলেন ৷’
advertisement
tweet 1
advertisement
শুধু তাই নয়, ‘পিঙ্ক’ নিয়ে অমিতাভ ট্যুইট করে লেখেন, ‘পিঙ্ক দেখে এক মহিলা সাংবাদিক কেঁদেই ফেলেছিলেন ৷ সাংবাদিক জানিয়ে ছিলেন এরকম ঘটনা আগে ঘটেনি, কখনও ৷’
আরেকটি ট্যুইটে অমিতাভ লিখলেন, ‘ছবিটির শেষ দেখে অনেক মহিলারাই কেঁদে ফেলেছেন, ইমোশনাল হয়ে নয় ৷ বরং রাগে !’
twee2
advertisement
অমিতাভ বচ্চন ‘পিঙ্ক’ নিয়ে লিখতে বসে, এই ছবিকে শুধু সিনেমা নয়, একটা মুভমেন্ট হিসেবে বর্ণনা করেছেন ৷
tweet 3
ফের থ্রিলারে অমিতাভ বচ্চন ৷ কিছুদিন আগে পরিচালক ঋভু দাশগুপ্ত-র ছবি ‘তিন’-এ দেখা গিয়েছিল অমিতাভকে ৷ নিজের নাতনি মার্ডার মিস্ট্রি সমাধানেই নিজেই দায়িত্ব নিয়ে ছিলেন ৭৫-এর অমিতাভ ৷ একা দায়িত্ব নিয়ে বক্স অফিসে উতরে দিয়েছিলেন ছবিকে ৷ আর এবার ফের এক বাঙালি পরিচালকের হাত ধরেই থ্রিলারে আসতে চলেছেন বলিউডের বিগবি!
advertisement
tweet 4
ছবির নাম ‘পিঙ্ক’ ৷ পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ৷ টলিউডে তাঁর একের পর এক হিট ৷ ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনোহাঁস’ ৷ বক্স অফিসে নিজস্ব দর্শক বানিয়ে ফেলেছিলেন অনিরুদ্ধ ৷ আর এবার বলিউডের মাঠে মেরে ফেলেছেন সিক্সার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পিঙ্ক’ নিয়ে ট্যুইট প্রোমোশনে ব্যস্ত অমিতাভ !
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement