advertisement

সৌরভের সঙ্গে কাজ করতে সমস্যা বলে ওয়েবসিরিজে না? আসল কারণ জানালেন স্বস্তিকা

Last Updated:

অভিনেতা সৌরভ দাসের সঙ্গে কাজ করতে সমস্যা ৷ সেই কারণেই নাকি একটি ওয়েবসিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ৷

কলকাতা : অভিনেতা সৌরভ দাসের সঙ্গে কাজ করতে সমস্যা ৷ সেই কারণেই নাকি একটি ওয়েবসিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ৷ এই মর্মে খবর রটেছিল বেশ কিছু দিন ধরেই ৷ ভ্রান্তি দূর করতে ফেসবুক লাইভ করলেন অভিনেত্রী ৷ ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের রাধিকার দাবি, তাঁকে জড়িয়ে ভুল খবর ছড়ানো হয়েছে ৷
শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে স্বস্তিকা বলেন, ‘‘আমি এখনও অত বড় অভিনেত্রী হয়ে যাইনি যে সৌরভ দা’র মতো কোনও সিনিয়র অভিনেতা বা প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে আপত্তি করব৷’’ এর আগে সৌরভের সঙ্গে তিনি কাজ করেছেন, সে কথাও নেটিজেনদের মনে করিয়ে দেন স্বস্তিকা ৷ তা হলে কাজটা হচ্ছে না কেন? তার কারণও জানিয়েছেন অভিনেত্রী ৷
advertisement
স্বস্তিকা জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মে ওই কাজটির বিষয়ে তাঁর সঙ্গে রূপ প্রোডাকশন্সের কথা হয়েছে ঠিকই ৷ কিন্তু তিনি সময় দিতে পারেননি ৷ কারণ প্রযোজনা সংস্থা যে সময়টুকু চেয়েছিল, সে সময়ে তাঁর ধারাবাহিকের শ্যুটিং পড়ে গিয়েছে ৷ ফলে সৌম্যজিৎ আদকের পরিচালনায় ওয়েবসিরিজে তিনি কাজ করতে পারছেন না ৷
advertisement
তাঁর নামে এরকমও অভিযোগ উঠেছে যে তিনি নাকি ওটিটি প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন না ৷ সেই অভিযোগও নস্যাৎ করে দেন অভিনেত্রী ৷ স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি সময় দিতে পারছেন না বলেই সরে এসেছেন ৷ সৌরভ দাস বা প্রযোজনা সংস্থা, কারওর সঙ্গেই কোনও সমস্যা নেই ৷
advertisement
স্বস্তিকার কথায়, তিনি খোলামনের ৷ তাঁর ঘনিষ্ঠ জনরাও সে কথা জানেন বলে তাঁর দাবি ৷ তাই সব রকম ভুল বোঝাবুঝি দূর করতেই ফেসবুক লাইভে এসেছিলেন তিনি ৷ স্বস্তিকার কথায়, ‘‘ আমি যদি মনে করি, কোনও কাজে ১০০ শতাংশ সময় দিতে পারব না, তাহলে সেই কাজে পা বাড়াই না ৷’’
প্রযোজনা সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা ৷ তাঁদের সঙ্গে ভবিষ্যতেও কাজ করতে চান, সেকথাও জানান ফেসবুক লাইভে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সৌরভের সঙ্গে কাজ করতে সমস্যা বলে ওয়েবসিরিজে না? আসল কারণ জানালেন স্বস্তিকা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement