advertisement

Swara Bhaker Wedding: এক সময়ে প্রকাশ্যে 'ভাই' বলে ডেকেছিলেন! শেষমেশ সেই ফাহাদকেই বিয়ে করলেন স্বরা

Last Updated:

Swara Bhaker Wedding: গত মাসের ৬ তারিখ বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে সেরেছেন স্বরা এবং ফাহাদ। জীবনের নতুন অধ্যায় শুরুর কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

নিজের স্বামীকেই 'ভাই' বলে ডেকেছিলেন স্বরা?
নিজের স্বামীকেই 'ভাই' বলে ডেকেছিলেন স্বরা?
মুম্বই: দু'টি মানুষকে মিলিয়ে দিল রাজনৈতিক মঞ্চ। কোর্টে গিয়ে খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। পাত্র, রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ।
গত মাসের ৬ তারিখ বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে সেরেছেন স্বরা এবং ফাহাদ। জীবনের নতুন অধ্যায় শুরুর কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার পর থেকেই শুরু চর্চা। এ বার সেই চর্চার কেন্দ্রে স্বরার একটি পুরনো ট্যুইট। সেখানে মজা করে ফাহাদকে 'ভাই' বলে সম্বোধন করেছিলেন স্বরা।
জন্মদিনের ফাহাদকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে একটি ছবি ট্যুইট করেছিলেন স্বরা। লিখেছিলেন, 'শুভ জন্মদিন ফাহাদ মিঞা। ভাইয়ের আত্মবিশ্বাস বজায় থাকুক। ভাল থাকো। জীবনে থিতু হও।'
advertisement
advertisement
এখানেই থেমে যাননি স্বরা। রসিকতা করে ফাহাদের উদ্দেশে তিনি লিখেছিলেন, 'বয়স হচ্ছে। এ বার বিয়ে করে নাও।'
advertisement
বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অবশেষে রাজনৈতিক মঞ্চেই মনের মানুষকে খুঁজে পেলেন স্বরা।
এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। তখন যদিও সেই পুরুষের মুখ প্রকাশ্যে আনেননি স্বরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Swara Bhaker Wedding: এক সময়ে প্রকাশ্যে 'ভাই' বলে ডেকেছিলেন! শেষমেশ সেই ফাহাদকেই বিয়ে করলেন স্বরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement