advertisement

সুজয় ঘোষকে মারধর করতেও দ্বিধা করি না : বিদ্যা বালন

Last Updated:

প্রকাশ্যে ‘কাহানি ২’ ট্রেলার ৷ আর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই পুরনো গুঞ্জন যেন আবার ফিরে এসেছে ৷ বলিউডে ফের

#মুম্বই: প্রকাশ্যে ‘কাহানি ২’ ট্রেলার ৷ আর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই পুরনো গুঞ্জন যেন আবার ফিরে এসেছে ৷ বলিউডে ফের কানাঘুষো, তাহলে কী পরিচালক সুজয় ঘোষ ও বিদ্যা বালনের মধ্যে এখন সব ঠিকঠাক ! ছবির প্রোমোশনে এসে, এই গুঞ্জনকেই একহাত নিলেন বিদ্যা বালন ৷
‘কাহানি’ ছবি সুপারহিচ হওয়ার পরেই, নতুন কাহানির জন্য গল্প ভাবা শুরু করে দিয়েছিলেন সুজয় ৷ আর সেই সময়ই সুজয় ভেবেছিলেন দুর্গা রানি সিং নামে একটা ছবি বানাবেন ৷ সেই ছবির জন্যই বিদ্যাকে অফার দিয়েছিলেন সুজয় ৷ কিন্তু ব্যক্তিগত কারণে, বিদ্যা ছবিটি নাকচ করেন ৷ এই ঘটনার পরেই বলিউডে রটে যায়, বিদ্যার সঙ্গে তুমুল ঝামেলা বিদ্যার !
advertisement
advertisement
এই পুরনো গুঞ্জনে নিয়ে ‘কাহানি ২’-এর ট্রেলার লঞ্চে বিদ্যা জানালেন, ‘আমার আর সুজয়ের মধ্যে অদ্ভুত সম্পর্ক ৷ আমরা যখন ইচ্ছে ঝগড়া করি ৷ দরকারে মারপিটও করতে পারি ৷ ছবি করতে গিয়ে কোনও কিছু নিয়ে বচসা হলে, সুজয়কে মারতেও পিছপা হব না ৷ আবার যখন ছবি থাকে না ৷ আমি আর সুজয় কথাই বলি না ! আবার কথা শুরু হলে ব্যাক টু ব্যাক ছবি ৷ এই যেমন তিন আর কাহানি ২ !’
advertisement
ওয়ান্টেড দুর্গারানি সিং ! বিদ্যা বালনের এই পোস্টারে ছয়লাপ গোটা শহর ৷ তা দেখে কাহানি ২ নিয়ে কৌতুহলে পড়েছিল পারদ ৷ টুকটাক মুক্তি পেয়েছিল ছবির টিজারও ৷ কিন্তু আসল রহস্যের মারপ্যাঁচটা দেখা গেল ছবির ট্রেলারেই !
প্রকাশ্যে এল পরিচালক সুজয় ঘোষের কাহানি ২-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই পুরো আকর্ষণটা কেড়ে নিলেন সুজয় ৷
advertisement
ছবিতে বিদ্যা বালন রয়েছেন দুই নামে? এক বিদ্যা, আরেক দুর্গারানি সিং ৷ বিদ্যা এক মেয়ে মা, যার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ আর দুর্গারানি একজন কিডন্যাপার ও খুনি ৷ তদন্তে নামেন পুলিশ অফিসার অর্জুন রামপাল ৷ হাতে আসে বিদ্যার লেখা একটা ডায়েরি ! ব্যস, গল্পের প্যাঁচ শুরু সেখানে থেকেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুজয় ঘোষকে মারধর করতেও দ্বিধা করি না : বিদ্যা বালন
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement